সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ফটোগ্যালারি | শিরোনাম | সাবলিড » মোদি-পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক, যা আলোচনা হলো
মোদি-পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক, যা আলোচনা হলো
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত ২৬তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা ও বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্যেই দুই নেতার বৈঠকে বাণিজ্য, অর্থনীতি, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি অংশীদারত্ব এবং নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে মোদি বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে নেয়া সব ধরনের শান্তিপূর্ণ উদ্যোগের প্রতি ভারত সমর্থন জানায় এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ বিবৃতিতে মোদি আরও বলেছেন, সব সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে ভারত। সমগ্র মানবতার জন্যই এটি প্রয়োজনীয়।
এর আগে একইদিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করেছেন মোদি। সেখানে পারস্পরিক নিরাপত্তা এবং ভারতীয় নাবিকদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।




জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত
আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা
ইরাকের ভূখন্ডে ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: আলী ফালিহ
স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের 