মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
বিবিসি২৪নিউজ,ডিজিটাল রিপোর্ট: চীন-নেপাল সীমান্ত সংলগ্ন জনপদ এখন বন্যায় বিধ্বস্ত৷ নেপালের খবর সঙ্গে সঙ্গে জানা গেলেও তিব্বতের পরিস্থিতি সেভাবে জানা যায়নি৷ কারণ, ইন্টারনেটে ছড়িয়ে পড়া অনেক ভিডিও মুছে ফেলা হয়েছিল৷ সেইসব ভিডিও সরিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম সরকারের প্রচারণামূলক বিষয়বস্তুতে ভরিয়ে দেয়া হয়েছিল৷
ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের যাবতীয় দৃশ্যমান প্রমাণাদি মুছে ফেলার সেই প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছিল অত্যাধুনিক প্রযুক্তি৷
ফলে বেঁচে যাওয়া মানুষরা সেদিন ভয়াবহ বন্যার ভিডিও আপলোড করার আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু চীন সরকারের তথ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সক্রিয় থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই কার্যত নিষ্ফল হয় সেই চেষ্টা৷ জনমতকে নিজেদের অনুকূলে নিতে এবং দুর্যোগের ক্ষয়-ক্ষতির অস্বস্তিকর সত্য ধামাচাপা দিতে অত্যন্ত সুনিপুণ ও নিখুঁত কৌশল অবলম্বন করে সরকার৷
সংবাদমাধ্যমে প্রাধান্য পায় দুটি বহুল প্রচারিত ও বিস্তারিত সরকারি প্রতিবেদন, এক, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কেন্দ্রীয় পলিটব্যুরো বৈঠক আহ্বান, দুই, প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের গিরংয়ে গিয়ে সরাসরি উদ্ধারকাজ তদারকি করা৷




ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
মোদি-পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক, যা আলোচনা হলো
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
বাংলাদেশে ২৬ বছরে দেশে এইচআইভি সংক্রমণের হার সর্বোচ্চ 