বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা
আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা
বিবিসি২৪নিউজ,ডিজিটাল রিপোর্ট: ইরানের পারমাণবিক কর্মসূচির সাম্প্রতিক বিপজ্জনক অগ্রগতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ফোনালাপ ও আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিউজ ওয়েবসাইট অ্যাসিওস-এর এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরাইলে আসন্ন সাধারণ নির্বাচনের আগেই ইরানে যৌথ সামরিক হামলা চালানোর সম্ভাবনা নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেছেন। গত কয়েক সপ্তাহে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি জোরদার করার পাশাপাশি মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ কী হবে এবং সামরিক তৎপরতা পুনরারম্ভ হবে কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ট্রাম্প ও নেতানিয়াহু যৌথ আক্রমণের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন কি না কিংবা সম্ভাব্য অভিযানের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে কি না, তা নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে।
তবে এই আলোচনা থেকে পরিষ্কার যে, ইরান ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে নিরপত্তা ও সামরিক সহযোগিতা আরো জোরদার হয়েছে। সামনের দিনগুলোতে যৌথ অভিযানের ভবিষ্যত পুরোপুরি নির্ভর করবে রাজনৈতিক সিদ্ধান্ত ও দুই দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর।




মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক?
বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
কোন চুক্তি সমঝোতা ছাড়াই শেষ হলো জলবায়ু সম্মেলন
নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
ইরান চুক্তি করতে চায়, তবে প্রস্তাব গ্রহণযোগ্য নয়: ট্রাম্প
সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই: আব্বাস আরাগচি
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা 