বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সৌদি আরব গামী শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী
সৌদি আরব গামী শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: হুতি বিদ্রোহীদের ধারাবাহিক আক্রমণের ফলে সৌদি আরবে ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ১০০ ফ্লাইট বাতিলের তথ্য জানালো বিমানবন্দর কর্তৃপক্ষ। বাতিল করা ফ্লাইটের যাত্রীর সংখ্যা ১৫ হাজার ৩৯৩ জন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি জানান, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ৪১ টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭। ইউএস-বাংলার ১০, সৌদিয়ার ৭ ও রিয়াদ এয়ারের ৭টি। এই কর্মকর্তা আরও জানান, বাতিল করা ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৫৯টি। এর মধ্যে ইন্ডিগোর ২২, সালাম এয়ারের ৭, ইজিপ্ট এয়ারের ১, এমিরেটস এয়ারের ১৪, কাতার এয়ারওয়েজের ৭, ফ্লাই দুবাইয়ের ৬ ও এয়ার ইন্ডিয়ার ২টি ফ্লাইট রয়েছে।




বাংলাদেশে স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প হচ্ছে ‘বার্তা’
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাধা কি? চীন-রাশিয়া
মক্কা প্রতিরক্ষা জোট: সৌদির নিরাপত্তায় কতটা দিতে পারবে: পাকিস্তান ও তুরস্ক?
বাংলাদেশের কারাগারে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত
নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দেখাল ইরান
বাংলাদেশকে আর কেউ তাঁবেদার রাষ্ট্রে বানাতে পারবে না: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা 