শিরোনাম:
●   ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর ●   সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত ●   চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে: এসআরবি ●   সৌদি আরব গামী শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী ●   আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা ●   ইরাকের ভূখন্ডে ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: আলী ফালিহ ●   স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব ●   মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ ●   আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার ●   ড. মুহাম্মদ ইউনূস, সুস্থ ও স্বাভাবিক আছেন: সফরসঙ্গী
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত
৪৮ বার পঠিত
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত

20261014_221143.jpgবিবিসি২৪নিউজ, অমিত ঘোষ, দিল্লি থেকে: সংখ্যালঘুদের ওপর ‘অত্যাচার’ বন্ধে বাংলাদেশের সরকার উদ্যোগী হবে বলে আশা করে ভারত। আজ বুধবার বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের একটি বিবৃতি নিয়ে প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন। ওই বিবৃতিতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার অব্যাহত থাকার অভিযোগ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্নে বলেন, দুর্গাপূজা এসেছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার অব্যাহত থাকার অভিযোগ এনেছে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, গত তিন মাসে সংখ্যালঘুদের ওপর ১৪১টি অত্যাচারের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুনের ঘটনাও আছে। সংগঠনের অভিযোগ, একজনকেও গ্রেপ্তার করা হয়নি। অতীতেও এমন ঘটেছে, এখনো ঘটে চলেছে। এ বিষয়ে ভারত সরকারের মনোভাব কী, তা জানতে চান প্রশ্নকর্তা।

জবাবে রণধীর জয়সোয়াল অতীতে কী হয়েছে বা বর্তমানে কী ঘটছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি। বাংলাদেশ সরকারকে দোষারোপও করেননি। তিনি শুধু বলেন, ‘আমাদের আশা বাংলাদেশ কর্তৃপক্ষ এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে উদ্যোগী হবে।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে আরেকটি প্রশ্ন ছিল, বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অংশগ্রহণ না নিয়ে। তাঁর বদলে সম্মেলনে যোগ দেন বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব। প্রশ্নকর্তা বলেন, পরপর দুবার এমন ঘটল। বিমসটেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনের আউটরিচে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আসেননি। এবার বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন না।

জয়সোয়াল এই প্রশ্নেরও সরাসরি কোনো উত্তর দেননি। কোনো মন্তব্যও করেননি। বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলন শেষে দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। সন্ত্রাসবাদ, মাদক, অর্থ পাচারের মতো বেশ কিছু ঘটনা চিহ্নিত হয়েছে, যেগুলো মোকাবিলায় সব সদস্যদেশ সহযোগিতা করতে রাজি হয়েছে। জয়সোয়াল বলেন, ওই সম্মেলনে বাংলাদেশও যোগ দিয়েছে। ভারতের আশা, বিমসটেকের সব সদস্যদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে।



এ পাতার আরও খবর

আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা
ইরাকের  ভূখন্ডে ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: আলী ফালিহ ইরাকের ভূখন্ডে ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: আলী ফালিহ
স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প

আর্কাইভ

সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত
চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে: এসআরবি
সৌদি আরব গামী শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী
আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা
আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
ড. মুহাম্মদ ইউনূস, সুস্থ ও স্বাভাবিক আছেন: সফরসঙ্গী
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার