শিরোনাম:
●   ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ●   ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর ●   মক্কা চুক্তির সদস্যদের নিয়ে তেহরানে বৈঠক মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান: ইরানের ●   ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা ●   কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির ●   বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে ●   বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প ●   বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫ ●   বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম ●   ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মক্কা চুক্তির সদস্যদের নিয়ে তেহরানে বৈঠক মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান: ইরানের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মক্কা চুক্তির সদস্যদের নিয়ে তেহরানে বৈঠক মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান: ইরানের
৪৮ বার পঠিত
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মক্কা চুক্তির সদস্যদের নিয়ে তেহরানে বৈঠক মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান: ইরানের

20261026_232113.jpgবিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আঞ্চলিক ঐক্য ও সংহতি জোরদারের আহ্বান জানিয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) তেহরানে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। দেশ তিনটি সম্প্রতি মক্কা প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে।

ইরানের প্রেসিডেন্টের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ইসলামী দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতি আঞ্চলিক ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করতে সহায়তা করবে বলে তিনি আশা করেন।

তিনি বলেন, ইসলামী দেশগুলোর উচিত একসঙ্গে দাঁড়ানো এবং সমন্বিত অবস্থান গ্রহণ করা।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, আঞ্চলিক সহযোগিতা, তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং এর পরিণতি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেছে ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক।

বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি অংশ নেন। এ সময় তাদের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িকে দেখা যায়। বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, প্রথম দফার আলোচনা শেষে চার দেশ সহযোগিতা আরও জোরদার করতে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হপাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়েও আলোচনা চলবে।

আঞ্চলিক নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে

এদিন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার উপসচিব আলী বাঘেরি কানি জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় নিজস্ব উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করার ধারণা বাস্তবায়নের প্রচেষ্টার অংশ হিসেবে এ বৈঠক।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে ইরানপন্থি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের হামলা বেড়েছে। একই সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাও তীব্র হয়েছে। সৌদি আরব সংঘাতের আরও গভীরে জড়িয়ে পড়ার পর মক্কা প্রতিরক্ষা জোটের সদস্যদের সঙ্গে ইরানের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

গত আগস্টে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, জোটের কোনো সদস্যের ওপর সশস্ত্র হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এ পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা, উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে তেহরানের এই বৈঠক অনুষ্ঠিত হলো।



আর্কাইভ

ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
মক্কা চুক্তির সদস্যদের নিয়ে তেহরানে বৈঠক মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান: ইরানের
ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট