শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » কানাডার জনপ্রিয় মডেল রোজি গ্যাব্রিয়েলের ইসলাম গ্রহণ
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » কানাডার জনপ্রিয় মডেল রোজি গ্যাব্রিয়েলের ইসলাম গ্রহণ
১২৭৯ বার পঠিত
বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কানাডার জনপ্রিয় মডেল রোজি গ্যাব্রিয়েলের ইসলাম গ্রহণ

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক:ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কানাডার জনপ্রিয় মডেল রোজি গ্যাব্রিয়েল। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ধর্ম পরিবর্তনের এ ঘোষণা দেন তিনি। পাকিস্তান ভ্রমণে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। খবর ডন ও জিও নিউজের।ইসলাম গ্রহণের পর মাথায় ওড়না ও সেলোয়ার কামিজ পরিহিত হাস্যোজ্জ্বল একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজি। আর তার হাতে ‘দ্য ম্যাসেজ অব কুরআন’ নামে একটি বই। কেন মুসলিম হয়েছেন এর ব্যাখ্যাও দিয়েছেন কানাডিয়ান এই মডেল।
ইনস্টাগ্রামে রোজি লিখেছেন, ইসলামের ছায়াতলে আসার মতো এত বড় সিদ্ধান্ত আমি কেন নিলাম? ২০১৯ সালটি ছিল আমার জীবনের অন্যতম কঠিনতম সময়। আমি ছোটবেলা থেকেই সৃষ্টিকর্তা আর তার সৃষ্টি নিয়ে ভাবতাম। সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক অনুভব করতাম। কিন্তু আমার পথ কঠিন ছিল। কষ্ট পেলে ক্ষোভ থেকে সৃষ্টিকর্তাকে প্রশ্ন করতাম, কেন আমাকে তিনি কষ্ট দিচ্ছেন। শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি সব কিছুই নির্ধারিত, এমনকি আমার কষ্টগুলো আসলে তার দেয়া উপহার।

এরপর তিনি লেখেন, আমি চার বছর আগে আমার ধর্ম বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, আমি আমার সাবেক ধর্মের নিন্দা করতাম। তবে আমি এরইসাথে আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করেছিলাম। আর এভাবেই আমার যাত্রা শুরু হয়েছিল। সৃষ্টিকর্তা আমাকে পাকিস্তানে নিয়ে এসেছেন। আমার সেসব বেদনা ও অহঙ্কার দূর করে দিয়েছেন। আমাকে সত্যের পথ দেখিয়েছেন।
গত এক ১০ বছরেরও বেশি সময় ধরে মুসলিম দেশগুলো ভ্রমণ করে ইসলামকেই একমাত্র শান্তির ধর্ম বলে মনে হয়েছে বলেও জানিয়েছেন রোজি গ্যাব্রিয়াল। তিনি বলেন, তবে দুর্ভাগ্যবশত ইসলামকে বিশ্বব্যাপী ভুলভাবে ব্যাখ্যা করা হয়। ইসলামের আসল অর্থ শান্তি, ভালোবাসা ও একত্ববাদ। এটা শুধু ধর্ম নয়, একটি জীবনবিধান।

তিনি আরো বলেন, ‘আমি এখন একজন ‘মুসলমান’। কলেমা শাহাদাতের মাধ্যমে আমি আল্লাহর প্রতি নিজেকে উৎসর্গ করে মূলত একতা, সংযোগ ও শান্তির পথে জীবন কাটানোর শপথ নিয়েছি।

মোটরসাইকেলে চড়ে একাই বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ভ্রমণ করেছেন রোজি। এসব দেশে ভ্রমণের অভিজ্ঞতাই তাকে ইসলামের কাছে নিয়ে এসেছে বলে জানান তিনি। বর্তমানে বিশ্বে ইসলামের প্রতি মানুষের ভুল ধারণা তা দূর করতে কাজ করছেন রোজি।

এ দিকে রোজি গ্যাব্রিয়েলের ইসলাম ধর্ম গ্রহণ করায় স্বাগত জানিয়েছেন অগণিত নেটিজেন। ইতোমধ্যে এক লাখ ২৬ হাজার লাইক পড়েছে তার ইন্সটাগ্রামের পোস্টে। টুইটারে এক পোস্টে রোজিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের অভিনেত্রী ভিনা মালিক।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প