শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা
১৪৮০ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

---বিবিসি২৪নিউজ,টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।ঘটনার সাত দিন পর গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে স্কুলছাত্রীর চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলাটি করেন।

স্কুলছাত্রীর স্বজনদের ভাষ্য, ঘটনাটি ঘটে গত ৮ জানুয়ারি বেলা দেড়টার দিকে, স্কুলশিক্ষকের ব্যবসা প্রতিষ্ঠানে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ব্যবসা প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে দেয়।ঘটনার পর থেকে মেয়েটি আর বিদ্যালয়ে যাচ্ছে না। ওই শিক্ষকও পালিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ঘটনার দিন দুপুরবেলা মেয়েটি ওই শিক্ষকের দোকানে খাতা কিনতে যায়। একপর্যায়ে মেয়েটিকে দোকানের ভেতরে নিয়ে শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা চালান শিক্ষক। মেয়েটির চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ছুটে আসেন। তাঁরা মেয়েটিকে উদ্ধার করেন। এ সময় ওই শিক্ষক দোকান ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে ক্ষুব্ধ জনতা ওই দোকানে তালা লাগিয়ে দেয়।

মেয়েটির চাচার ভাষ্য, গ্রামের মাতব্বরদের অনুরোধে বিষয়টি মীমাংসার চেষ্টা হওয়ায় মামলা করতে বিলম্ব হয়েছে।

মামলার আসামির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

স্কুলটির প্রধান শিক্ষক বলেন, মেয়েটির চাচা গতকাল বুধবার তাঁর কাছে আসেন। তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে তাঁর ভাতিজিকে ধর্ষণের চেষ্টার বিষয়ে মৌখিকভাবে অভিযোগ দেন। এরপর রাতে মামলা হয় বলে শুনেছেন তিনি। এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে অবগত করা হয়েছে। জরুরি সভা করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, গতকাল রাতে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জবানবন্দির জন্য মেয়েটিকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না