শিরোনাম:
●   সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র:দ্য ওয়াশিংটন পোস্ট ●   মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে : ইরান ●   জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ●   খামেনিকে হত্যার প্রতিশোধে, ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের ●   ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত, ইরানে ৪০ দিনের শোক ঘোষণা ●   ইরানের পাল্টা হামলা শুরু ●   ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ●   পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে,’ আফগান তালেবানের কাছে কী ধরনের অস্ত্র আছে? ●   জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশ মুসলিম দেশের সমর্থন পাবে ●   ২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক
ঢাকা, সোমবার, ২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২
BBC24 News
শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ » ভিন্ন লুকে মাহি
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ » ভিন্ন লুকে মাহি
১৬৯৩ বার পঠিত
শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভিন্ন লুকে মাহি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: নতুন বছরে ভালো গল্পের সিনেমা ছাড়া কাজ করবেন না। এ বিষয়টি আগেই বলেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে ‘অগ্নি’ ও ‘অগ্নি টু’ সিনেমায় মাহির অ্যাকশন দর্শকরা পর্দায় দেখেছেন। ছবিগুলো মুক্তির পর ব্যবসা সফলতাও পেয়েছিল। এবার ফের বড়পর্দায় তার অ্যাকশন লুক দর্শকরা দেখতে পাবেন। সম্প্রতি তিনি দর্শকপ্রিয় নির্মাতা ওয়াজেদ আলী সুমনের ‘ব্লাড’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। নতুন এ সিনেমায় দর্শকরা তাকে ভিন্ন লুকে দেখতে পাবেন। মাহি এ প্রসঙ্গে বলেন, ‘ব্লাড’ সিনেমাটির কাহিনী দারুণ।অ্যাকশন ঘরনার এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এর আগেও অ্যাকশন সিনেমায় অভিনয় করেছি। এবার নতুন এ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি। ছবির গল্প তৈরি হচ্ছে। লিখছেন দেলোয়ার হোসেন দিল। বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে এটি। এমন একটি সিনেমার জন্য অপেক্ষা করছিলাম। আশা করি, ভালো একটি কাজ হবে এটি। খুব শিগগিরই এ সিনেমার শুটিং শুরু হবে। মাঝে নিয়মিত জিমে সময় দিয়েছেন মাহি। নিজের ওজনও কমিয়েছেন। লুকেও এনেছেন পরিবর্তন। ছবিতে খল চরিত্রেও দর্শকরা তাকে দেখতে পাবেন। এই ধরনের চরিত্রে অভিনয় করার ইচ্ছা ছিল মাহির। এ প্রসঙ্গে তিনি বলেন, ছবিতে খল চরিত্রে কাজ করার ইচ্ছা অনেক দিনের। যখন সিনেমায় খল চরিত্রগুলো দেখি, তখন সেগুলো আমাকে বেশ আকৃষ্ট করে। এবার নিজের সেই কাজের সুযোগ হয়ে গেল। খল চরিত্রের পাশাপাশি ভিন্ন আরেকটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। এদিকে নতুন বছরের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় কিশোরগঞ্জে ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং শেষ করেছেন মাহি। এ ছবিতে তার নায়ক সাইমন সাদিক। এ ছাড়া সামনে মাহির নতুন ছবি ‘স্বপ্নবাজি’র কাজও শুরুর কথা রয়েছে। রায়হান রাফি পরিচালিত ছবিটির গল্প ফ্যাশন দুনিয়া নিয়ে। মাহি অভিনয় করবেন একজন সুপারস্টারের চরিত্রে। অভিনয়েরবাইরে ‘ভারা’ নামে তার একটি অনলাইন ফ্যাশন হাউজও রয়েছে। ব্যবসায়ী হিসেবেও বেশ সাড়া পাচ্ছেন বলে জানান মাহি। নতুন বছরে নতুন সিনেমায় কাজ শুরুর পাশাপাশি পুরনো ছবিগুলোর বাকি কাজও শেষ করবেন বলে জানান এই নায়িকা।



আর্কাইভ

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র:দ্য ওয়াশিংটন পোস্ট
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে : ইরান
খামেনিকে হত্যার প্রতিশোধে, ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের
ইরানের পাল্টা হামলা শুরু
ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র
পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে,’ আফগান তালেবানের কাছে কী ধরনের অস্ত্র আছে?
জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশ মুসলিম দেশের সমর্থন পাবে
আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
সেনাবাহিনীর উচ্চ পদে আবারও রদবদল
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার