শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আমেরিকার বিরুদ্ধে ‘বাজে’ কথা বলায় সোলাইমানিকে হত্যা করেছি: ট্রাম্প
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আমেরিকার বিরুদ্ধে ‘বাজে’ কথা বলায় সোলাইমানিকে হত্যা করেছি: ট্রাম্প
১০৯২ বার পঠিত
রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমেরিকার বিরুদ্ধে ‘বাজে’ কথা বলায় সোলাইমানিকে হত্যা করেছি: ট্রাম্প

 ---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ইরানের ক্ষমতাধর শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড নিয়ে এবার নতুন অজুহাত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, আমেরিকার বিরুদ্ধে ‘বাজে’ কথা বলায় সোলাইমানিকে হত্যা করা হয়েছে।

শুক্রবার ফ্লোরিডায় নির্বাচনের তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ট্রাম্প এ কথা বলেন। খবর হাফপোস্ট।

ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের বরাতে খবরে বলা হয়, ‘তিনি (সোলাইমানি) আমাদের দেশ সম্পর্কে খারাপ কথা বলছিলেন। যেমন, আমরা

আক্রমণ করতে যাচ্ছি, আমরা আপনার লোকদের হত্যা করব’।

তবে ইরানের নিহত সেনা কমান্ডারের পরিকল্পনায় কোনো ‘আসন্ন আক্রমণের’ কথা উল্লেখ করেননি প্রেসিডেন্ট ট্রাম্প।

এর আগে তিনি দাবি করেছিলেন, জেনারেল সোলাইমানি মার্কিন স্বার্থের ওপর বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিলেন।

কিন্তু শুক্রবার তহবিল সংগ্রহের অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ট্রাম্প সে কথা আর বলেননি তিনি।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের অন্য কিছু কর্মকর্তা জেনারেল সোলাইমানির পক্ষ থেকে হামলা আসন্ন ছিল বলে যে মন্তব্য

করেছিলেন সে ব্যাপারে তারা কিন্তু কোনো তথ্য-প্রমাণ দিতে পারেননি।

সোমবার মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি জানিয়েছে, জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকমাস আগে

মার্কিন সামরিক বাহিনীকে কর্তৃত্ব দিয়েছিলেন।

গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি। মার্কিন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তাকে হত্যা করা হয়।

হামলায় ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন।

এর জবাবে ৮ জানুয়ারি ইরানের সামরিক বাহিনী মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ৮০ মার্কিন সেনা নিহত ও

২০০ জন আহত হয়ে বলে দাবি করে তেহরান।

তবে হামলায় কোনো হতাহত হয়নি দাবি করে প্রেসিডন্ট ট্রাম্প বলেন, ইরানের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?