শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
BBC24 News
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ » অবশেষে গোপন প্রেম প্রকাশ্যে আনলেন- রোশান
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | প্রিয়দেশ » অবশেষে গোপন প্রেম প্রকাশ্যে আনলেন- রোশান
১৮২৯ বার পঠিত
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে গোপন প্রেম প্রকাশ্যে আনলেন- রোশান

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের আলোচিত নায়কদের একজন হিসেবে জায়গা তৈরি করে নিয়েছেন রোশান। ঢালিউডে নতুন প্রজন্মের এই নায়ক গত দেড় বছর ধরে প্রেম করছেন। কিন্তু প্রেমের বিষয় নিয়ে কখনও মুখ খোলেননি তিনি।

তবে গত রবিবার তার প্রেমিকার জন্মদিন। এ উপলক্ষে মধ্যরাতে রাজধানীর এক রেস্তোরাঁতে পার্টি দেন রোশান। সেখানে প্রেমিকাসহ আরও উপস্থিত ছিলেন দু’জনের কাছের মানুষজন।
এসময় সংবাদমাধ্যমকে সে ছবি সম্পর্কে জানতে চাইলে প্রথমে বিষয়টি এড়িয়ে যান রোশান। তবে এক পর্যায়ে স্বীকার করেন গত দেড় বছর ধরে প্রেম করছেন তিনি। তার প্রেমিকার নাম তাসনিম ঈশা।

রোশান বলেন, ‘বন্ধুত্ব থেকে আমরা রিলেশনে জড়িয়েছি। দুজনের মধ্যে বেশ ভালো বোঝাপড়া রয়েছে। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সেখান থেকে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হয়েছিল। তবে ও মিডিয়ায় কাজ করে না।’

বিয়ের পরিকল্পনা জানিয়ে রোশান বলেন, ‘এখনই বিয়ে নিয়ে ভাবছি না। কারণ এখন আমার ক্যারিয়ারের উঠতি সময়। বেশ ভালো ভালো কিছু ছবির কাজ করছি। সেগুলো শেষ করতে চাই।’

রোশান বর্তমানে অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এছাড়াও নির্মাণাধীন রয়েছে তার অভিনীত ‘ওস্তাদ’, ‘অপারেশন সুন্দরবন’ ছবিগুলো।



আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ