শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » ফেসবুকে মুজিববর্ষ নিয়ে আপত্তিকর মন্তব্য: তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার সাবেক মেয়র পিকুল
প্রথম পাতা » জেলার খবর » ফেসবুকে মুজিববর্ষ নিয়ে আপত্তিকর মন্তব্য: তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার সাবেক মেয়র পিকুল
১৩৩০ বার পঠিত
সোমবার, ২০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেসবুকে মুজিববর্ষ নিয়ে আপত্তিকর মন্তব্য: তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার সাবেক মেয়র পিকুল

---বিবিসি২৪নিউজ,রবি আকন্দ,ময়মনসিংহ প্রতিনিধি:সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুজিববর্ষ ও প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে একটি স্ট্যার্টাস দেয়ার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এএফএম আজিজুল ইসলাম পিকুলকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, নান্দাইলের সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল (Azizul Islam Piqul) নামে একটি ফেসবুক আইডিতে মুজিববর্ষ ও প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে একটি স্ট্যার্টাস দেন। বিষয়টি ছাত্রলীগ নেতাদের নজরে আসে।

এ নিয়ে তারা প্রতিবাদ জানান।ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম মামুন বাদী হয়ে নান্দাইল মডেল থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি নিয়মিত মামলা করেন।পরে রোববার রাত ৯টার দিকে নান্দাইল পৌর চারিআনিপাড়া নিজ বাসা থেকে পিকুলকে গ্রেফতার করা হয়।

নান্দাইল মডেল থানার ওসি মুনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম মামুন বাদী হয়ে একটি মামলা করেছেন, যার মামলা নং- ৩৪ (১)/২০২০।

---

সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলকে গ্রেফতার দেখিয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান ওসি।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না