শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ায় স্বামীকে দুধগোসলে বরণ করলেন প্রথম স্ত্রী
প্রথম পাতা » জেলার খবর » দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ায় স্বামীকে দুধগোসলে বরণ করলেন প্রথম স্ত্রী
১০১৪ বার পঠিত
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ায় স্বামীকে দুধগোসলে বরণ করলেন প্রথম স্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় স্ত্রীকে তালাক দেয়ার পর দুধ দিয়ে গোসল করিয়ে স্বামীকে বরণ করে নিয়েছেন প্রথম স্ত্রী। রবিবার রাতে গাজীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামে অভিনব এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গ্রামবাসী নিজেদের খরচে খিচুরি রান্না করে ডাকঢোল পিটিয়ে আনন্দ করেছেন।জানা গেছে, সিংগারদীঘি গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আজিজুল হক ২০০১ সালে পার্শ্ববর্তী ছলিংমোড় এলাকার আবদুল মজিদের মেয়ে তাজনাহারকে বিয়ে করেন। বিয়ের পর সুখ-স্বাচ্ছ্যন্দ্যেই কাটে তাদের সংসার। ওই দম্পতির ঘরে দু’জন সন্তান আছে। ২০১৩ সালে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথাকাটাকাটি থেকে মনোমালিন্যের সৃষ্টি হলে শিউলী আক্তার নামে অন্য নারীকে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর থেকেই সংসারে ঝগড়াঝাটি লেগে থাকত। পরে আজিজুল নিজের ভুল বুঝতে পেরে আইনিভাবে দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স দেন।এ বিষয়ে আজিজুল হক বলেন, দ্বিতীয় বিয়ে করার পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। শান্তি ফেরাতে দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছি। আমি ভালো হয়ে গেছি। আগের ভুল থেকে পরিশুদ্ধ হয়ে নতুন করে জীবন শুরু করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গ্রামের মানুষ নিজেরাই আয়োজন করে ডাকঢোল পিটিয়ে খিচুড়ি খেয়েছেন। পাশাপাশি প্রথম স্ত্রী রবিবার রাতেই দুধ দিয়ে গোসল করিয়ে আমাকে বরণ করেছেন।



আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ