শিরোনাম:
●   গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ●   নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল ●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ●   তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ●   বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল ●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

BBC24 News
বুধবার, ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সিনেটে ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সিনেটে ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু
৯৫৭ বার পঠিত
বুধবার, ২২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিনেটে ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বেলা দেড়টার দিকে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা) এ বিচার শুরু হয়েছে। সিনেটের একশ’ সদস্য বিচারকের ভূমিকায় আছেন। খবর বিসিসির।ঐতিহাসিক ও যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত এই বিচার নিয়ে এরইমধ্যে বিভক্ত ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতারা। ডেমোক্র্যাটরা চাচ্ছেন যে করেই হোক ট্রাম্পকে সরাতে হবে। আর ক্ষমতাসীনরা ট্রাম্পকে সঙ্গী করেই ক্ষমতার বাকিটা সময় হাটতে চায়। তারা যত দ্রুত সম্ভব এই বিচারপ্রক্রিয়া শেষ করার পক্ষে।

প্রেসিডেন্টের বিচার শুরুর জন্য সোমবার রিপাবলিকানদের সিনেটর মিচ ম্যাককোনেল নিয়মকানুনের একটি খসড়া প্রকাশ করেন। তাতে দেখা যায়, দুপক্ষ বিচারের শুনানির জন্য বেশি সময় পাবে না। জিজ্ঞাসাবাদের জন্য তারা দুদিন মিলে ২৪ ঘণ্টা সময় পাবে।

সিনেটর ম্যাককোনেল বলেছেন, ১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অভিশংসনে যে প্রক্রিয়া অনুস্মরণ করা হয়েছিল, সেটি অবলম্বনে ট্রাম্পের বিচারের খসড়াগুলো নেয়া হয়েছে। তবে মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের মত হচ্ছে- ক্লিনটনের অভিশংসন প্রক্রিয়ার সঙ্গে ট্রাম্পের বিচার প্রক্রিয়ার সুস্পষ্ট পার্থক্য রয়েছে। ক্লিনটনের অভিশংসনের সময় সিনেটরদের যে সময়সীমা দেয়া হয়েছিল, তা কীভাবে, কোন কাজে ব্যবহার করবেন, সে ব্যাপারে কোনো বাঁধাধরা নিয়ম ছিল না। কিন্তু এবার সিনেটকে নিয়মের মধ্যে ফেলা হয়েছে। ফলে ক্ষমতাসীন রিপাবলিকান দলের সিনেটররা চাইছেন যত দ্রুত সম্ভব এই বিচার শেষ হোক। এদিকে ট্রাম্পও চাইছেন সিনেটররা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ থেকে আসা অভিযোগ দ্রুত খারিজ করে দিক।

গত বছরের ১৮ ডিসেম্বর মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে অভিশংসিত হন ট্রাম্প। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং কংগ্রেসের কাজে বাধার সৃষ্টি করেছেন। এই দুটি অভিযোগ আনুষ্ঠানিকভাবে ১৬ জানুয়ারি সিনেটে দাখিল করা হয়।

ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগের প্রথমটি হচ্ছে- মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের সরকারের কাছে তাকে নভেম্বরে পুনঃনির্বাচিত হতে সাহায্য করতে সহায়তা চেয়েছেন। দ্বিতীয় অভিযোগটি হচ্ছে, গত বছর অভিশংসন শুনানিতে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাক্ষ্য দিতে অসম্মতি জানান ট্রাম্প। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের কাজে বাধা দেন।



এ পাতার আরও খবর

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প
আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’ আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’

আর্কাইভ

গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ