বুধবার, ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৪০
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৪০
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি সিটির ভোটে এরকম হামলার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও নজর দেয়ার কথা বলেন তিনি।বৃহস্পতিবার সকালে কক্সবাজারের লিংরোড-লবণী পয়েন্ট চারলেন সড়কের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রসঙ্গত মঙ্গলবার রাজধানীর গাবতলীতে নির্বাচনী প্রচারে গিয়ে হামলার শিকার হন তাবিথ আউয়াল। এ সময় তার কর্মী সমর্থক মিলিয়ে প্রায় ৮০ জন আহত হয়েছেন। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এমন হামলা কারো কাম্য নয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।বিএনপির রাজনীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতির মাঠে এখন নালিশ পার্টির উপাধি পেয়েছে বিএনপি। তারা শুধু বিদেশি কূটনীতিকদের কাছে গিয়ে সরকারের বিরুদ্ধে নালিশ করছে। জনসমর্থন হারিয়ে তারা এখন দেউলিয়া হয়ে গেছে। এ দলে আর গতি আসবে না।রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার খুবই গুরুত্ব সহকারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নেয়া হবে। সেই লক্ষ্যে মিয়ানমারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ অব্যাহত রাখছে সরকার।এ সময় উপস্থিত ছিলেন সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ প্রমুখ।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 