সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বাস্কেটবল তারকা ব্রায়ান্টসহ নিহত ৯
যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বাস্কেটবল তারকা ব্রায়ান্টসহ নিহত ৯
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট (৪১) নিহত হয়েছেন। এসময় কোবি ব্রায়ান্টের সঙ্গে তার ১৩ বছর বয়সী মেয়ে গায়ানা মারিয়াসহ আরও আট জন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
রবিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ব্যক্তিগত হেলিকপ্টারে ভ্রমণে বের হয়েছিলেন ব্রায়ান্ট। ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসেস পার্বত্য অঞ্চলে পৌঁছালে হঠাৎ করে আগুন ধরে হেলিকপ্টারটিতে থাকা সবাই নিহত হন।ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা সাড়া দেন তবে হেলিকপ্টারে থাকা কাউকে বাঁচানো যায়নি। ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত চলছে।
ব্রায়ান্টকে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয়। লেকারসের হয়ে ২০ বছরের ক্যারিয়ারে ১৮ বার অলস্টার টিমে জায়গা করে নিয়েছিলেন তিনি। পাঁচবার ৫ বার জিতেছেন এনবিএ চ্যাম্পিয়নশিপ।
লস অ্যাঞ্জেলেস লেকার্স দলের হয়ে ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ২০ বছর খেলেছেন তিনি। ২০১৬ সালের এপ্রিলে অবসরে যান ব্রায়ান্ট। ২০১৮ সালে ‘ডিয়ার বাস্কেটবল’ নামে একটি অ্যানিমেটেড শর্টফিল্মের জন্য একাডেমি পুরস্কার (অস্কার) জিতেছিলেন তিনি।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 