সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » প্রধানমন্ত্রী গাইলেন চট্টগ্রামের আঞ্চলিক গান
প্রধানমন্ত্রী গাইলেন চট্টগ্রামের আঞ্চলিক গান
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে চট্টগ্রামের আঞ্চলিক গান ‘চাটগাঁইয়া নওজোয়ান আরা হিন্দু-মুসলমান’-এর কিছু অংশ গেয়ে শোনান তিনি।অবশ্য গানের কয়েক লাইন গাইবার পর তা শোনানর অনুরোধ জানান তিনি। প্রধানমন্ত্রীর সেই অনুরোধ রক্ষায় উপস্থিত সকলে মিলে গানটির বাকি অংশ গেয়ে শোনান।এদিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টার সম্প্রচারের কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি হালদা নদীর পাড়ে নির্মিত শেখ রাসেল পানি শোধনাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চট্টগ্রাম ওয়াসার ‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন’ প্রকল্পের আওতায় শোধনাগারটি নির্মিত হয়েছে। এই শোধনাগারে প্রতিদিন ৯ কোটি লিটার পানি পরিশুদ্ধ হচ্ছে।এর আগে রবিবার সাকিব আল হাসানের বাসায় নিজ হাতে রান্না করা খাবার পাঠিয়ে চমকে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 