শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » লাহোরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » লাহোরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
১৮২০ বার পঠিত
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লাহোরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক:বৃষ্টির কারণে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলাটি পরিত্যক্ত হয়।আজ বাংলাদেশ সময় বিকাল ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টসও হয়নি। টানা বৃষ্টি হওয়ার কারণে বিকাল পাঁচটার ঠিক কিছু আগে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

তবে তৃতীয় ম্যাচের আগেই প্রথম দুই খেলায় টানা জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।প্রথম খেলায় আগে ব্যাট করে ১৪১ রান করা বাংলাদেশ হেরে যায় ৫ উইকেটে। আর দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৩৬ রান করা মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি পরাজিত হয় ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকেই বিমানবন্দর যাওয়ার কথা রয়েছে টাইগারদের। নিরাপত্তা শঙ্কার কারণে পাকিস্তান সফরে হোটেল টু মাঠে সীমাবদ্ধ থেকেছেন টাইগাররা। যে কারণে সিরিজ শেষ হতেই দেশে ফিরতে উদগ্রীব ক্রিকেটাররা।শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান লাহোর থেকে ফোনে জানিয়েছেন, হোটেলে বসে থাকতে ভালো লাগছে না। জীবনটা যেন কয়েকদিনেই একঘেঁয়ে হয়ে গেছে। এ থেকে চটজলদি মুক্তি দিতে সিরিজের তৃতীয় ম্যাচ শেষ করেই লাহোর বিমানবন্দরে যাব আমরা।

তিনি জানান, স্থানীয় সময় রাত ১১টায় দেশের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। রাত ৩টার দিকে ঢাকায় পৌঁছবেন ক্রিকেটাররা।টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায়, বুলেটপ্রুফ বাসে যাতায়াত করেন খেলোয়াড়রা। প্রতিটি রুমের পাশে বন্দুক নিয়ে পাহারায় থেকেছেন নিরাপত্তা বাহিনীর সদস্য। হোটেলের লবি পর্যন্ত খেলোয়াড়দের চলাফেরা সীমাবদ্ধতা ছিল। কাউকে হোটেলের বাইরে বের হতে দেয়া হয়নি। এ বন্দিজীবন থেকে মুক্তি পেতেই স্টেডিয়াম থেকে সরাসরি বিমানবন্দর যাবেন মাহমুদউল্লাহ রিয়াদরা।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প