শিরোনাম:
●   সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস ●   গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি? ●   ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি ●   পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই ●   মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত ●   স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান ●   যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ ●   ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ●   প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড ●   টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » কিনছি ভালো, কিন্তু এটা চালাবার লোক আছে তো- প্রধানমন্ত্রী
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » কিনছি ভালো, কিন্তু এটা চালাবার লোক আছে তো- প্রধানমন্ত্রী
১২৯০ বার পঠিত
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিনছি ভালো, কিন্তু এটা চালাবার লোক আছে তো- প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:‘রংপুর সিটি করপোরেশনের জন্য যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়’ শীর্ষক ১১৩ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার টাকা খরচের একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় যন্ত্রপাতি কেনার পর তা ব্যবহার হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ দুপুরে একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর এই সংশয়ের বিষয়টি সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর একটা প্রশ্ন ছিল যে, কিনছি তো ভালো, কিন্তু এটা চালাবার লোক আছে তো? এটা মোটামুটি চিন্তার বিষয়। প্রধানমন্ত্রীর সংশয় ছিল যে, অনেক সময় দেখা যায় আমরা কিনি, কিন্তু পরে ব্যবহারের লোক পাওয়া যায় না। এ বিষয়ে আরও বেশি নজর দিতে হবে।এম এ মান্নান বলেন, ‘সেখানে উপস্থিত সংশ্লিষ্ট সচিবরা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে, তাদের কিছু লোক আগে থেকেই ছিল। আরও কিছু প্রশিক্ষণ দেবেন তারা। প্রশিক্ষণের কাজ দ্রুত করা হবে, যেন যন্ত্রপাতি আমদানির পর (যন্ত্রপাতি অব্যবহৃত) না থাকে।

এই যন্ত্রপাতি কেনার প্রকল্পে রংপুর সিটি করপোরেশন বলেছে, ২০১২ সালে এই সিটি করপোরেশন প্রতিষ্ঠা হলেও এর রাস্তাঘাট, ড্রেন ও ফুটপাতের অবস্থা খুবই খারাপ। এছাড়া বর্জ্য ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনাও নাজুক অবস্থায় রয়েছে। ইতোমধ্যে একটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কিছু রাস্তার উন্নয়ন করা হয়েছে এবং সম্প্রতি অনুমোদিত অন্য একটি প্রকল্পের মাধ্যমে বেশ কিছু রাস্তা, ফুটপাত ও ড্রেনের উন্নয়ন করা হবে।

এসব উন্নয়ন কর্মকাণ্ড- যেমন কাঁচা রাস্তা পাকাকরণ, রাস্তার প্রশস্ততা বৃদ্ধি, গার্বেজ সংগ্রহ ইত্যাদি কাজের জন্য কিছু সংখ্যক যন্ত্রপাতি জরুরি ভিত্তিতে প্রয়োজন। তাছাড়া বিশাল আকারের সিটির জন্য একটি অ্যাসফল্ট প্ল্যান্ট স্থাপন করা জরুরি। এতে যেমন রাস্তাঘাটের কার্যক্রমের গুণগত মান বজায় থাকবে, তেমনি কাজ দ্রুত হবে এবং রাজস্ব আয়ও করতে পারবে। এসব দিক বিবেচনায় রংপুর সিটির জন্য পর্যাপ্ত সংখ্যক যন্ত্রপাতি সংগ্রহ করা প্রয়োজন।

একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও কিছু সাধারণ নির্দেশনা দেন। সেগুলো তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে, বেশি করে ড্রেজিং (নদ-নদী খনন) করবেন। পানি যেন আমরা অপচয় না করি সেজন্য সবার প্রতি নির্দেশও দিয়েছেন তিনি।



এ পাতার আরও খবর

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ? টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল

আর্কাইভ

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল