শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা » নতুন চেহারায় আসছে এবারের- আইপিএল
প্রথম পাতা » খেলাধুলা » নতুন চেহারায় আসছে এবারের- আইপিএল
১৮৭১ বার পঠিত
মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন চেহারায় আসছে এবারের- আইপিএল

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:এবার বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে আইপিএল, আগেই গুঞ্জন শোনা গিয়েছিল। সে গুঞ্জনকে সত্যি প্রমাণ করল বিসিসিআই। বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে এবারের আইপিএলবরাবরের মতো মার্চ-এপ্রিলে আইপিএল হবে, সেটা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। এবার শুরু ও শেষের নির্দিষ্ট তারিখ বলে দিল বিসিসিআই। অধিকাংশ সময় এক-দেড় মাস ধরে আইপিএল চললেও এবার দৈর্ঘ্য বাড়ছে টুর্নামেন্টটির। প্রায় দুই মাস ধরে চলবে আইপিএল।ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএলের এবারের আসর শুরু হবে ২৯ মার্চ। শেষ হবে ২৪ মে। ফাইনাল অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএলের ফাইনাল ম্যাচ আয়োজন করবে স্টেডিয়ামটি। এর আগে ২০১৮ আইপিএলের ফাইনাল হয়েছিল এই মাঠে। সেবার শেন ওয়াটসনের ঝড়ে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছিল চেন্নাই সুপার কিংস।

প্রায় দুই মাস ধরে টুর্নামেন্ট হওয়ার কারণ, আগে অধিকাংশ দিনে দুটি করে ম্যাচ থাকলেও এবার পাঁচ দিন ছাড়া প্রতিদিন ম্যাচ হবে একটি করে। দিনের একমাত্র ম্যাচ শুরু হবে রাত আটটায়। যে দিন দুটি ম্যাচ থাকবে, সেদিন একটা ম্যাচ শুরু হবে বিকেল চারটায়, বাকিটা যথারীতি রাত আটটায়। ফলে টুর্নামেন্টের মধ্যেই যথেষ্ট বিশ্রামের সুযোগ পাবেন কোহলি-রাসেলরা।

টুর্নামেন্টের ব্রডকাস্টাররা অনেক অনুরোধ করেছিলেন, রাতের ম্যাচ আটটার আগে আয়োজন করার। কিন্তু সে অনুরোধ রাখেনি আইপিএল পরিচালনা পর্ষদ। ‘রাতের ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আসছে না। যথারীতি রাত আটটায় ম্যাচ শুরু হবে। হ্যাঁ, আলোচনা করা হয়েছিল ম্যাচের সময় এগিয়ে নেওয়ার ব্যাপারে। কিন্তু সময় এগিয়ে নেওয়া হচ্ছে না’, জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

এ ছাড়াও প্রথমবারের মতো ‘কনকাশন সাব’ (মাথায় আঘাতজনিত আঘাতপ্রাপ্ত খেলোয়াড়ের বদলি ) আর আর নো-বলের জন্য থার্ড আম্পায়ারের ব্যবহার শুরু হচ্ছে এই আইপিএলে। ম্যাচের মধ্যে কোনো খেলোয়াড় চোটে পড়লে ও খেলা চালিয়ে যেতে না পারলে তাঁর জায়গায় অন্য খেলোয়াড় নামাতে পারবে ফ্র্যাঞ্চাইজি।

এ ছাড়াও আইপিএলের তিন দিন আগে অনুষ্ঠিত হবে ‘আইপিএল অলস্টার’ ম্যাচ। আহমেদাবাদে ম্যাচটা হওয়ার কথা থাকলেও স্টেডিয়াম এখনো প্রস্তুত না হওয়ার কারণে সে ম্যাচের ভাগ্য ঝুলে আছে। কোথায় হবে, এখনো জানানো হয়নি।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না