শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | জেলার খবর | প্রিয়দেশ » কিশোরগঞ্জে কৃষক হত্যায় ২ আসামির যাবজ্জীবন
প্রথম পাতা » আইন-আদালত | জেলার খবর | প্রিয়দেশ » কিশোরগঞ্জে কৃষক হত্যায় ২ আসামির যাবজ্জীবন
১১০৮ বার পঠিত
বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিশোরগঞ্জে কৃষক হত্যায় ২ আসামির যাবজ্জীবন

---বিবিসি২৪নিউজ,কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জে করিমগঞ্জ থানায় কৃষক ছফির উদ্দিন হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।এ ছাড়া মামলায় অপর চার আসামিকে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের হালঘড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হানিফ মিয়া তার সহোদর মো. মানিক মিয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১০ জুন সকালে একটি গাছ কাটাকে কেন্দ্র করে হাফিজ উদ্দিনের সঙ্গে দ্বন্দ্ব হয় কৃষক ছফির উদ্দিনের। এ সময় হাফিজ উদ্দিনের নেতৃত্বে তার দুই ছেলে মো. হানিফ মিয়া ও মো. মানিক মিয়া শাবল দিয়ে ছফির উদ্দিনের মাথায় আঘাত করে। এতে ছফির উদ্দিন গুরুতর আহত হন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতাল নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার দিনই ছফির উদ্দিনের ছোটভাই আব্দুল হেলিম সাতজনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করেন।

তদন্ত শেষে ২০১২ সালে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ।



আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?