শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » তালেবান হামলায় ২৯ আফগান সেনা-পুলিশ নিহত
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » তালেবান হামলায় ২৯ আফগান সেনা-পুলিশ নিহত
৯৩৮ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তালেবান হামলায় ২৯ আফগান সেনা-পুলিশ নিহত

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:আফগানিস্তানে তালেবানদের হামলায় দেশটির ২৯ সেনা ও পুলিশ নিহত হয়েছে।সরকারি বাহিনীর স্থল ও বিমান হামলায় অর্ধ শতাধিক তালেবান যোদ্ধা নিহত হওয়ার পর তাদের পাল্টা হামলায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্য নিহত হন। খবর রয়টার্সের।

তালেবানরা সোমবার রাতে উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের রাজধানী পাল আ খুমরি শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ১৪ পুলিশ সদস্যকে হত্যা করে বলে প্রাদেশিক পরিষদের প্রধান সাফদর মুহসেনি জানিয়েছেন।

এর পর মঙ্গলবার রাতে তারা কুন্দুজের কয়েকটি নিরাপত্তাচৌকিতে হামলা চালালে সেখানে সেনাবাহিনীর ১৫ সদস্য নিহত হন।

এসব হামলার দায় স্বীকার করেছে তালেবান। কুন্দুজের হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৫ সদস্য ও বাঘলানের হামলায় ১৭ জন নিহত হয়েছে বলে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন।

এসব হামলা-পাল্টা হামলায় কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবান মধ্যস্থতাকারীদের শান্তি আলোচনায় আবারও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

দোহার আলোচনার সঙ্গে জড়িতরা জানিয়েছেন, মার্কিন বাহিনীর ওপর হামলা বন্ধ করতে এবং আফগানিস্তানের সরকারি স্থাপনা ও বাহিনীগুলোর ওপর হামলা কমিয়ে দেয়ার বিষয়ে তালেবানরা রাজি হয়েছে; কিন্তু তার পরও তালেবানের সঙ্গে আফগান বাহিনীগুলোর সংঘাত বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী গজনিতে তালেবান নিয়ন্ত্রিত এলাকায় বিধ্বস্ত মার্কিন বিমানের কাছে যাওয়ার চেষ্টা করলে সেখানেও দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।পরে মার্কিন বাহিনী ঘটনাস্থলে গিয়ে সামরিক বাহিনীর দুই সদস্যের মৃতদেহ ও বিধ্বস্ত বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হয়।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?