রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ তৌফিক
ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ তৌফিক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ তৌফিক আল্লাবিকে দায়িত্ব দিয়েছেন।এর আগে তিনি দেশটির যোগাযোগমন্ত্রী ছিলেন। শনিবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। খবর বিবিসির।
তবে দেশটির বিরোধী দলের লোকজন মোহাম্মদ তৌফিককে ‘ক্ষমতাসীনদের লোক’ বলে প্রত্যাখ্যান করেছে।
টানা বিক্ষোভ-সহিংসতার মধ্যে গত ডিসেম্বরে দেশটির পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত কয়েকশ বিক্ষোভকারী নিহত হয়েছেন।
ইরাকের নতুন সরকার গঠনের আর মাত্র এক মাস বাকি। এরই মধ্যে মোহাম্মদ তৌফিককে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলেন প্রেসিডেন্ট বারহাম সালিহ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই বিক্ষোভকারীদের সমর্থন জানিয়েছেন মোহাম্মদ তৌফিক।
শনিবার মোহাম্মদ তৌফিক এক ভিডিওবার্তায় ঘোষণা দেন, তাকে ইরাকের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ত্যাগ ও সাহসিকতা না দেখালে দেশ পরিবর্তন হবে না। আমি আপনাদের বিশ্বাস করি এবং এ কারণে আমি চাই আপনারা আন্দোলন চালিয়ে যান।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 