রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ » চলন্ত ট্রেনের দরজা দিয়ে উঁকি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
চলন্ত ট্রেনের দরজা দিয়ে উঁকি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চলন্ত ট্রেনের এক যাত্রী নিহত হয়েছেন। আজ রবিবার সকালে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে উঁকি দিলে এ দুর্ঘটনা ঘটে।তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মান্নান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। একপর্যায়ে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছালে ট্রেনের দরজার হাতল ধরে বাইরে উঁকি দেন। এ সময় সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঝুলে যান ওই যুবক। এতে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে মৃতের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে কালো জিন্স প্যান্ট ও গেঞ্জি রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম 