সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » চীনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৩৬০
চীনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৩৬০
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রতিদিন দ্রুত হারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। লাফিয়ে বাড়ছে মৃত্যুও। চীনে এখনও পর্যন্ত করোনার সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬০। গত শনিবার থেকে নতুন করে আরও ২,৫৯০ জনের শরীরের এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৪,০০০’র অধিক।নতুন করে মৃতদের অধিকাংশই হুবেই প্রদেশের। করোনার কারণে এই মুহূর্তে প্রায় একঘরে হয়ে পড়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। অধিকাংশ দেশই নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনছে। চীনের বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এতকিছু সত্ত্বেও চিন ছাড়া আরও ২৫ দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। চীনের বাইরে আক্রান্ত হয়েছেন ১৩০ জন। গত সপ্তাহেই করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে স্বাস্থ্য ইমার্জেন্সি জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে, গত শনিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, সেখানে অষ্টম ব্যক্তির শরীরে করোনার সংক্রমণ ঘটেছে। যারা চিন থেকে ফিরছেন, তাদের জন্য আলাদা বাড়ির ব্যবস্থা করছে তারা।




তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি 