শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ » কৃষকের লাভ খাচ্ছে মিল মালিক ফলে চালের বাজারে অস্থিরতা
প্রথম পাতা » প্রিয়দেশ » কৃষকের লাভ খাচ্ছে মিল মালিক ফলে চালের বাজারে অস্থিরতা
৯৩৮ বার পঠিত
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষকের লাভ খাচ্ছে মিল মালিক ফলে চালের বাজারে অস্থিরতা

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রোতিবেদক:কৃষকের ঘরে আমন ধান প্রায় ফুরিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে বাড়তে শুরু করেছে ধানের দাম, ফলে কৃষকের লাভ চলে যাচ্ছে মিল মালিকের ঘওে আর অস্থির হয়ে উঠেছে চালের বাজার বলে মন্তব্য করেছে জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন।সোমবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক গোলাম মোস্তফা ভুইয়া, যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুর হোসেন ঈসা ও সমন্বয়ক মো. মহসিন ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, বরাবরের মতো এবারও ধান আবাদ করে কৃষকরা দাম না পেলেও এখন বেশি দামে চাল কিনে খেতে হচ্ছে তাদের। আর এর সুফল ভোগ করছে মিল মালিক ও মজুদদাররা। দেশের বিভিন্ন জেলায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের ধানের মুল্য বৃদ্ধি পেয়েছে ১৫০-৪০০ পর্যন্ত।

নেতৃত্রয় বলেন, ডিসেম্বর মাসে আমন ধান কর্তন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ ও জরুরি প্রয়োজন মেটাতে কৃষকরা ধান বিক্রি শুরু করেন। ধান মাড়াই শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষ করে প্রান্তিক কৃষকরা সব ধান বাজারে বিক্রি করে দেন। আর তখন এই ধান কম দামে কিনতে শুরু করেন মজুদদার ও মিল মালিকরা। কিছু কিছু বড় কৃষকের ঘরে এখন ধান থাকলেও প্রান্তিক কৃষকের ঘরে নেই কোনো ধান। আর কৃষকের ঘরে ধান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাজারে বাড়তে শুরু করেছে আমন ধানের দাম। সার, কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণ কিনতে ঋণ করে আবাদ করতে হয়েছে। তাই ধান ওঠার সঙ্গে সঙ্গেই বাজারে ধানের দাম না থাকলেও সেই ধান বিক্রি করে ঋণ পরিশোধ করতে হয়েছে। এখন ধানের দাম বাড়ছে। কিন্তু ঘরে এখন কোনো ধান নেই। ফলে যে লাভ কৃষকরা পেত, সে লাভ এখন ভোগ করছে মিল মালিক ও মজুদদাররা।

তারা বলেন, এদিকে ধানের দাম বৃদ্ধির ফলে বাজারে বাড়তে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিপ্রতি চালের দাম বেড়েছে তিন থেকে চার টাকা। আর বস্তাপ্রতি বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা। বাজারে হঠাৎ চালের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। নির্দিষ্ট আয় দিয়ে বাড়তি দামে চাল কিনে খেতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সরকারিভাবে আমন সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী খাদ্য বিভাগে চাল সরবরাহ করতে মিল মালিকরাও বাজারে ধান কেনার প্রতিযোগিতা শুরু করেছেন। এ কারণে বাজারে ধানের দাম বেড়ে গেছে। বেশি দামে ধান কিনে চাল বানাতে তাদের খরচ পড়ছে বেশি। এসব কারণেই তাদের বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে।

নেতৃত্রয় অবিলম্বে সরকারের খাদ্য, বাণিজ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জরুরী পদক্ষেপ গ্রহন করার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় চালের বাজারের অস্থিরতা পেয়াজেরমত নিয়ন্ত্রহীন হয়ে পড়তে পারে। যার ফলশ্রুতিতে জনগন পড়বে ভোগান্তিতে এবং সরকারকেও বিব্রকর অবস্থা পড়তে হতে পারে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না