শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » ফরেনসিক ল্যাবের ফলাফল হচ্ছে কম্পিউটার নির্ভর- আইজিপি
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » ফরেনসিক ল্যাবের ফলাফল হচ্ছে কম্পিউটার নির্ভর- আইজিপি
১০৯৩ বার পঠিত
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফরেনসিক ল্যাবের ফলাফল হচ্ছে কম্পিউটার নির্ভর- আইজিপি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে আলামত পরীক্ষায় প্রাপ্ত ফলাফল প্রভাবিত করার সুযোগ নেই বলে জানিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।তিনি বলেন, আলামত পরীক্ষাগারে নানা প্রক্রিয়ায় পরীক্ষা করা হয়। যার ফলাফল সফটওয়্যারের ভিত্তিতে হয়ে থাকে। তাই আলামত পরীক্ষার ফলাফল প্রভাবিত করার কোন সুযোগ নেই।

সোমবার রাজশাহী পুলিশ লাইন্সে স্থাপিত সিআইডি’র ফরেনসিক ল্যাবরেটরি উদ্বোধন করেন আইজিপি। উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, আজ থেকেই এর কার্যক্রম শুরু করা হলো। এই ফরেনসিক ল্যাবের ফলাফল হচ্ছে কম্পিউটার নির্ভর। ফলাফলগুলো কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়। এখানে মানুষের মাধ্যমে ফলাফল সংশোধন বা পরিবর্তনের কোনো সুযোগ নেই।

”ফরেনসিক ল্যাবের পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই অপরাধী শনাক্তসহ ক্লু-লেস মামলার রহস্য উন্মোচন করা যাবে। ফলে এখন থেকে রাজশাহী ও রংপুর বিভাগের সব ফরেনসিক পরীক্ষা এখানেই করা হবে। এজন্য আর আগের মত ঢাকায় ছুটোছুটি করতে হবে না।”

তিনি আরও বলেন, ডিএনএ এবং ডিজিটাল আলামত ব্যতিত রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন মামলার আলামত পরীক্ষা শেষে এখান থেকে বিশেষজ্ঞ মতামত প্রদান করা হবে। ফলে আলামতের গুণগত মান রক্ষার পাশাপাশি দ্রুত সময়ে মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে। রাজশাহীতে দেশের তৃতীয় ল্যাব স্থাপন করা হলো। পরবর্তীতে খুলনাসহ সব বিভাগীয় শহরে এ ধরনের পরীক্ষাগার স্থাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিআইডি প্রধান পুলিশের অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তার, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবীর, সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম, রাজশাহী সিআইডির পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার রহমান, জেলা পুলিশের এসপি মো. শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।

এর আগে আইজিপি শহীদ পুলিশ সদস্যদের গণকবর ও স্মৃতিস্তম্ভ এবং রাজশাহী জেলা পুলিশের নির্মিতব্য পুলিশ অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকালে মহাপুলিশ পরিদর্শক রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) আয়োজিত শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।



এ পাতার আরও খবর

এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার
সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প