শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » জাপানের যে কোনো বিমানবন্দরে চলবে বাংলাদেশি ফ্লাইট
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » জাপানের যে কোনো বিমানবন্দরে চলবে বাংলাদেশি ফ্লাইট
৮৫২ বার পঠিত
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাপানের যে কোনো বিমানবন্দরে চলবে বাংলাদেশি ফ্লাইট

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: এখন থেকে জাপানের যে কোনো বিমানবন্দরে ফ্লাইট পরিচলনা করতে পারবে রাষ্ট্রীয় ক্যারিয়ার বিমানসহ বাংলাদেশের সব এয়ারলাইন্স।একই সঙ্গে ব্যাংকক হয়ে টোকিও ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও ঢাকা-ব্যাংকক সেক্টরে বিমানের যাত্রী ধারণক্ষমতার শতকরা ৩৫ ভাগের নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে।

গত ২৯ জানুয়ারি বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

এছাড়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, জাপানের বাংলাদেশ দূতাবাস ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের যে কোনো এয়ারলাইন্স জাপানের যে কোনো বিমানবন্দরে (হানেদা ব্যতীত) যাত্রী ও কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগ পাবে। এখন বাংলাদেশি এয়ারলাইন্সগুলো বাংলাদেশ থেকে চীন (মেইন ল্যান্ড চায়না) ব্যতীত বিশ্বের অন্য যে কোনো দেশের বিমানবন্দরের যাত্রী নিয়ে জাপানের টোকিওতে (নারিতা বিমানবন্দর) যেতে পারবে। একইভাবে টোকিও থেকে যাত্রী বাংলাদেশে আনতেও পারবে। আগে বাংলাদেশের এয়ারলাইন্সগুলোর ঢাকা-টোকিওর মধ্যে সপ্তাহে মাত্র দুটি ফ্লাইট পরিচালনার সুযোগ পেত।

এছাড়া ব্যাংকক হয়ে টোকিওতে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে ঢাকা-ব্যাংকক সেক্টরে বিমানের যাত্রী ধারণক্ষমতার শতকরা ৩৫ ভাগের বেশি যাত্রী পরিবহনের বিষয়ে একটি নিষেধাজ্ঞাও ছিল। এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশি বিমান সংস্থা বিশেষ করে বিমানের ঢাকা-ব্যাংকক-টোকিও রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আর থাকছে না। এ ছাড়া আগে দুই দেশের মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার কোনো সুযোগ না থাকলেও এখন বিমান সংস্থাগুলো দুই দেশের মধ্যে কার্গো ফ্লাইটও পরিচালনা করতে পারবে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর-পরবর্তী সময়ে দুই দেশের অ্যারোনটিক্যাল অথরিটির মধ্যে অনুষ্ঠিত সভাটি বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে যাত্রী, কার্গো পরিবহনকেই আরও সহজতর করবে। এ ছাড়া পর্যটনসহ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে সভাটি আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য প্রধানমন্ত্রীর জাপান সফরের সময় দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না