রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ ডাস্টবিনে ফেললেন কুয়েতের স্পিকার
ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ ডাস্টবিনে ফেললেন কুয়েতের স্পিকার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের সংসদ স্পিকার মারজুক আল গানিম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র কঠোর সমালোচনা করে এর একটি কপি ডাস্টবিনে ফেলেছেন।
তিনি শনিবার আরব দেশগুলোর সংসদীয় ইউনিয়নের জরুরি বৈঠকে সবার সামনে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
কুয়েতের সংসদ স্পিকার বলেন, তারা টাকার বিনিময়ে আমাদের পবিত্র ভূমি নিয়ে নিতে চায়, আমরা প্রস্তাব করছি আমরা আপনাদের চেয়ে কয়েক গুণ বেশি টাকা দেব, কিন্তু শর্ত হল আমাদের পবিত্র ভূমি থেকে সরে যেতে হবে।
এ কথা বলতে বলতে তিনি ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র একটি কপি তার আসনের পাশে থাকা ডাস্টবিনে ছুড়ে ফেলেন। এ সময় তিনি বলেন, মার্কিন পরিকল্পনার উপযুক্ত স্থান হচ্ছে এই ডাস্টবিন।
আরব সংসদীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে ডিল অব দ্য সেঞ্চুরি প্রত্যাখ্যান করে বলেছে, সব মুসলিম দেশের উচিৎ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করা এবং দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মতো হঠকারি তৎপরতা থেকে বিরত থাকা। সূত্র: আরব টাইমস, প্রেসটিভি




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 