শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » পরিবহনে প্রতিদিন কোটি টাকা চাঁদার অভিযোগ: এনায়েত উল্লাহর বিরুদ্ধে
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » পরিবহনে প্রতিদিন কোটি টাকা চাঁদার অভিযোগ: এনায়েত উল্লাহর বিরুদ্ধে
১৫১৭ বার পঠিত
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিবহনে প্রতিদিন কোটি টাকা চাঁদার অভিযোগ: এনায়েত উল্লাহর বিরুদ্ধে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: দেশে সড়ক পরিবহন থেকে প্রতিদিন এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ এসেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে। সড়কে চাঁদা আদায়ের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷

এ বিষয়ে জানতে এনায়েত উল্লাহ, তার স্ত্রী নার্গিস সামাদ, মেয়ে চাশমে জাহান নিশি ও ছেলে রিদওয়ানুল আশিক নিলয়ের নামে নিবন্ধিত যানবাহনের তথ্য চেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে চিঠি পাঠিয়ে দুদক৷

চিঠিতে বলা হয়, এনায়েত উল্লাহর বিরুদ্ধে ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন সড়কে চলাচলকারি ১৫ হাজার বাস থেকে দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে৷ তার বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের কথাও দুদকের চিঠিতে উল্লেখ করা হয়েছে ৷

তবে বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের এ নেতা৷তিনি বলেন ‘‘সংগঠনের যেসব চাঁদাবাজ ছিল তাদেরকে একবছর আগেই বের করে দেওয়া হয়েছে৷ এরপর থেকে তারা বিভিন্ন সময় বিভিন্ন পত্র-পত্রিকাসহ অন্যান্য জায়গায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে আসছে৷’’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতির তুলনামূলক চিত্র তুলে ধরে করাপশন পারসেপশন ইনডেক্স বা সিপিআই সূচকের মাধ্যমে৷ দুর্নীতি নিয়ে বিভিন্ন দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী, গবেষক, বিশ্লেষকদের ধারণার উপর ভিত্তি করে শুন্য (উচ্চ দুর্নীতিগ্রস্ত) থেকে ১০০ (কম দুর্নীতিগ্রস্ত) পর্যন্ত স্কোরে সূচকটি পরিমাপ করা হয়৷

গত ১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে এনায়েতের বিরুদ্ধে ঢাকার পরিবহন থেকে ‘দৈনিক এক কোটি ৬৫ লাখ টাকা চাঁদা’ আদায়ের অভিযোগ করেন সড়ক পরিবহন সমিতির সাবেক নেতা ইসমাইল হোসেন বাচ্চু৷

অভিযোগের প্রতিবাদে ২৭ অক্টোবর করা সংবাদ সম্মেলনে এনায়েত বলেন ‘‘চাঁদাবাজির অভিযোগ মিথ্যা৷ ঢাকায় এত টাকা চাঁদাবাজি করার সুযোগ নেই৷’’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার এনায়েত উল্লাহর মালিকানাধীন এনা পরিবহনের বাস ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করে৷



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না