শিরোনাম:
●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ●   সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন ●   বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ ●   আর্থিক সংকটের মুখে জাতিসংঘ ●   সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার ●   দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ ●   ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ●   নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু » ২৪ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন: ট্রাম্প
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু » ২৪ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন: ট্রাম্প
১০৯৬ বার পঠিত
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৪ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন: ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদিনের সফরে ২৪ ফেব্রুয়ারি ভারত যাচ্ছেন। এ সময় তিনি নয়াদিল্লি ও আহমেদাবাদে অবস্থান করবেন। আজ মঙ্গলবার হোয়াইট হাউস থেকে ট্রাম্পের ভারত সফরের এ তথ্য জানানো হয়।

কৌশলগত দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করতে এবং মার্কিন ও ভারতীয় জনগণের মধ্যে শক্তিশালী ও টেকসই বন্ধনকে আরও উজ্জ্বল করতে প্রেসিডেন্ট ট্রাম্প দুদিনের সফরে ভারত যাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের তথ্যসচিব স্টেফানি গ্রিশাম। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসঙ্গী হবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এ দুদিন তাঁরা ভারতে অবস্থান করবেন।

স্টেফানি গ্রিশাম জানান, এ সফর ঘিরে সপ্তাহজুড়ে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নয়াদিল্লি ও আহমেদাবাদে ভ্রমণ করবেন। আহমেদাবাদ হচ্ছে নরেন্দ্র মোদির জন্মস্থান গুজরাটের একটি শহর। মহাত্মা গান্ধীর জীবন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই শহর।

ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা প্রেসিডেন্ট থাকার সময় ২০১০ ও ২০১৫ সালে ভারত সফর করেন।
গত বছরের সেপ্টেম্বরে মোদির যুক্তরাষ্ট্র সফরের পথ ধরেই এবার ট্রাম্পের ভারত সফর হতে যাচ্ছে। সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশন চলার সময়ে দুই নেতা পার্শ্ববৈঠকে মিলিত হন। এরপর দুই নেতা হিউস্টনে ৫০ হাজার ভারতীয়-আমেরিকানের অংশগ্রহণে আয়োজিত মেগা অনুষ্ঠান ‘হাউডি মোদি’ সমাবেশে মিলিত হন। এর আগে আগস্টে ফ্রান্সের বিয়ারিটজ শহরে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে ট্রাম্পে ও মোদির সাক্ষাৎ হয়।

ট্রাম্পের সঙ্গে মোদি গণমাধ্যমের সামনে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতার সম্ভাবনা নাকচ করে দেন। মোদি বলেন, দুই দেশই (ভারত ও পাকিস্তান) এ নিয়ে আলোচনা করতে পারে এবং দ্বিপক্ষীয় সব ইস্যু সমাধান করতে পারে। তিনি বলেন, ‘আমরা তৃতীয় কোনো দেশকে ঝামেলায় ফেলতে চাই না।’

ভারতে সফর হতে যাচ্ছে ট্রাম্পের এ বছরের দ্বিতীয় বিদেশ সফর। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে এ বছর তিনি দুদিনের সফরে সুইজারল্যান্ডের দাভোসে যান।

ট্রাম্পের এ সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে যুক্তরাষ্ট্র-ভারত স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরামের প্রেসিডেন্ট মুকেশ আঘি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এ অঞ্চলে একটি বার্তা দেওয়া জরুরি যে ভারত একটি উল্লেখযোগ্য অংশীদার এবং প্রেসিডেন্ট এর মূল্য দেন।



আর্কাইভ

নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি