শিরোনাম:
●   ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র ●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ » আইসিসি’র সেরা অধিনায়ক বাংলাদেশের- আকবর আলী
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ » আইসিসি’র সেরা অধিনায়ক বাংলাদেশের- আকবর আলী
১১১৯ বার পঠিত
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইসিসি’র সেরা অধিনায়ক বাংলাদেশের- আকবর আলী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলা টাইগার বোলাররা চোখে চোখ রেখে লড়াই করেছেন। সুইং, গতি, বাউন্সে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের নাজেহাল করে ছেড়েছে টাইগার বোলাররা। ফলাফল- চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা বাংলাদেশের দখলে।ফাইনালে বৃষ্টি আইনে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পায় আকবর আলীর দল। আর টাইগার যুবাদের দারুণ এ জয়ে কিংবদন্তি ক্রিকেটার থেকে শুরু করে জনপ্রিয় ধারাভাষ্যকার ও কোচরা শুভেচ্ছা জানিয়েছেন।

ফাইনাল ম্যাচে নজর কেড়েছেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। তার ব্যক্তিত্ব বিশ্লেষণ করলে দেখা যায়- একদমই ‘আইস-কুল’! কী চমৎকারভাবেই না ঠান্ডা মাথায় প্রতিপক্ষের বোলারদের স্লেজিং সহ্য করে দলকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দিলেন। পুরো টুর্নামেন্টে রান পাননি কিন্তু ফাইনালে খেললেন ৪৩ রানের মহামূল্যবান এক ইনিংস। চ্যাম্পিয়ন হওয়ার পর অনেকে আকবরকে তুলনা করছেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীর সঙ্গে। পুরো টুর্নামেন্টে ব্যাটে রান নেই কিন্তু ফাইনালে খেললেন ৯১ রানের ঐতিহাসিক এক ইনিংস।

আসলে আকবর আলী কিন্তু ছাপিয়ে গেছেন ধোনিকেও। কেন না ধোনি খেলেছেন নিজের মাঠে- মুম্বাইয়ের ওয়াংখেড়েতে, আকবর খেলেছেন হাজার মাইল দূরে পচেফস্ট্রুমে। তাছাড়া আকবর ফাইনালের আগে জানতে পারেন তার প্রিয় বোনের মৃত্যুর সংবাদ। নিজের কষ্টকে বুকে চেপে রেখে ইস্পাত কঠিন মনোবল নিয়ে খেলে দলকে চ্যাম্পিয়ন করেছেন।

আসর শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যে একাদশে ঠাঁই পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সেই সঙ্গে আইসিসি তাদের সেরা একাদশের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশের আকবর আলীকে।

আকবর ছাড়া অন্য দুই বাংলাদেশি হলেন মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন জয়। অন্যদিকে শাহাদাত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করেছিলেন অপরাজিত ৭৪ রান।

পাঁচ সদস্যের নির্বাচক প্যানেল এই সেরা একাদশ নির্বাচন করেছেন। যে প্যানেল ছিলেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ, রোহান গাভাস্কার, নাটালি জার্মানস, ক্রিকইনফোর প্রতিনিধি শ্রেষ্ঠ শাহ ও আইসিসির প্রতিনিধি ম্যারি গডবীর।

যুব বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ:

যশস্বী জয়সোয়াল (ভারত), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), রাবিন্দু রাসান্থা (শ্রীলঙ্কা), মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ), শাহাদাত হোসেন (বাংলাদেশ), নায়েম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক, বাংলাদেশ), শফিকুল্লাহ গাফারি (আফগানিস্তান), রবি বিষনই (ভারত), কার্তিক ত্যাগি (ভারত), জায়দেন সিলেস (ওয়েস্ট ইন্ডিজ)।

দ্বাদশ খেলোয়াড়: আকিল কুমার (কানাডা)।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া