মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » অরবিন্দ কেজরিওয়ালই বসছেন দিল্লির মসনদে
অরবিন্দ কেজরিওয়ালই বসছেন দিল্লির মসনদে
বিবিসি২৪নিউজ,দিল্লি প্রতিনিধি: বুথ ফেরত সমীক্ষায় সত্যি হতে যাচ্ছে। ফের দিল্লির মসনদে বসতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।আজ শুরু হয়েছে দিল্লি বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা।এখন পর্যন্ত ৫৩টি আসনে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তবে ফলাফল ঘোষণার একেবারে শুরুতে এগিয়ে ছিল বিজেপি। তবে এখন মাত্র ১৬টি আসনে এগিয়ে তারা। আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
এর আগে ভারতের অধিকাংশ বুথ ফেরত জরিপ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি তথা আপের সহজ জয় দেখছে এবারের নির্বাচনে। ছয়টিরও বেশি জরিপে সমষ্ঠিগত হিসেব পূর্বাভাস দিয়েছে ৭০টি আসনের মধ্যে ৫৬টিতেই জয়ী হবে আপ।
বিজেপি পাবে ১৪টি আসন। কোনও কোনও জরিপে কংগ্রেসের ১ থেকে ৩টি আসনে জয়ী হওয়ার পূর্বাভাস দিচ্ছে। সত্যিই তেমনটা হলে ২০১৫-র তুলনায় কংগ্রেসের ফলাফল অপেক্ষাকৃত ভালো হতে চলেছে। ২০১৫ সালে কংগ্রেস কোনও আসনই পায়নি।উল্লেখ, ৭০ আসনের দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার আসন সংখ্যা হলো ৩৬টি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 