মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মাস্ক পরে হাসপাতাল পরিদর্শন গেলেন চীনের প্রেসিডেন্ট
মাস্ক পরে হাসপাতাল পরিদর্শন গেলেন চীনের প্রেসিডেন্ট
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:করোনাভাইরাস চীনে কতটা ভয়াবহ রূপ নিয়েছে- তা দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শতর্কতা দেখলেই অনুমান করা যায়।প্রেসিডেন্ট শি জিনপিং মাস্ক পরে, হাত গ্লাভসে মুড়ে হুবেইপ্রদেশের হাসপাতালগুলো পরিদর্শন করেছেন। খবর বিবিসির। এ সময় তিনি করোনাভাইরাসে আক্রান্ত রোগী ছাড়াও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে সামগ্রিক পরিস্থিতি বুঝে নেয়ার চেষ্টা করেছেন।
তার এই পদক্ষেপে জনমনে আতঙ্ক আরও বেড়েছে। অনেকে মনে করছেন, যতটা মনে করা হচ্ছিল, পরিস্থিতি তার চেয়েও খারাপ।
আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারণা– করোনাভাইরাসে যতটা তথ্য চীন প্রকাশ্যে আনছে, তার চেয়ে বিপদ আরও বহুগুণ বেশি। প্রকৃত ছবিটা এখনও আড়ালেই। চীনে ঠিক কতটা ধ্বংসাত্মক হয়ে উঠেছে নভেল করোনাভাইরাস, তা নিয়ে দিনের পর দিন সংশয় বেড়েই চলেছে। তবে এবার তা একেবারে চরমে পৌঁছল।
পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। শুধু চীন নয়, বিশ্বজুড়ে গবেষকরা নেমে পড়েছেন নভেল করোনা রুখে দেয়ার ওষুধ তৈরিতে।
কিন্তু এর প্রতিষেধক এখনও অধরা। হুবেইপ্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়েছে এই মরণ ভাইরাস। বাড়ছে মৃত্যু, আক্রান্তের সংখ্যা।
বিশ্বের ২৮ দেশে এ প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এ পর্যন্ত করোনাভাইরাসে সহস্রাধিক রোগীর মৃত্যুর কথা স্বীকার করলেও প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।
এ অবস্থায় নিজে সরেজমিন পরিস্থিতি দেখতে হাসপাতালে গেলেন প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার সকালে তিনি হুবেইয়ে অর্থাৎ করোনাভাইরাস সংক্রমণের আঁতুড়ঘরে গিয়ে হাজির হলেন।
হাসপাতালগুলোতে ঢোকার আগে তিনি পুরোদস্তুর বর্ম পরে নিলেন। মুখে মাস্ক, হাতে গ্লাভস। আক্রান্তদের সঙ্গে দেখা করলেন। তার পর কথা বললেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে।
পরে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, চীন করোনাভাইরাসের মতো ‘দৈত্য’র বিরুদ্ধে কঠিন লড়াই করছেন। শুধু সংস্পর্শেই এই রোগের সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়ছে, যা সার্সের চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিন্তা অবশ্য অন্যত্র। ২০১৪-১৬ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলা যেভাবে মরণব্যাধি হয়ে উঠেছিল, নভেল করোনারও গতিপথ সেদিকে যাচ্ছে। কিছুতেই এটিকে দমন করা যাচ্ছে না।




জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা 