শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » আধুনিক প্রযুক্তির আশ্রয় নিচ্ছে: অপরাধীরা
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ » আধুনিক প্রযুক্তির আশ্রয় নিচ্ছে: অপরাধীরা
১৩২৮ বার পঠিত
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আধুনিক প্রযুক্তির আশ্রয় নিচ্ছে: অপরাধীরা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: দেশে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রতারকরা অভিনব কৌশলে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নীতি বিবর্জিত কিছু মানুষ আধুনিক প্রযুক্তির মাধ্যমে কী করে অন্যকে বিপদে ফেলছে, এ সংক্রান্ত খবর পড়ে আমরা বিস্মিত হই। যেসব ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনে আধুনিক প্রযুক্তির আশ্রয় নিচ্ছে তাদের চিহ্নিত করার কাজটি সহজ না হলেও যেভাবেই হোক এসব অপরাধীকে দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

জানা গেছে, প্রতারক চক্র মোবাইল ফোন নম্বর স্পুফিং করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা চক্রটি এভাবে মানুষের পকেট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

উল্লেখ্য,কল স্পুফিং হল মোবাইল ফোনের প্রকৃত নম্বর গোপন রেখে অন্য ব্যবহারকারীর নম্বর দিয়ে কল করার প্রযুক্তি।

সংশ্লিষ্টরা বলছেন, প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে মোবাইল ফোন নম্বর স্পুফিং করে প্রতারণার কৌশল কয়েক বছর আগেই রপ্ত করেছে অপরাধীরা। বিশেষ সফটওয়্যার ও অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোন নম্বর স্পুফিং করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উন্নত প্রযুক্তির মাধ্যমে এই চক্রকে শনাক্ত করলেও এসব অপরাধীর তৎপরতা থেমে নেই। তারা নতুন কৌশলে মানুষকে ফাঁদে ফেলছে। এসব অভিনব কৌশল সম্পর্কে সাধারণ মানুষ অবগত নন।

কাজেই অপরাধীদের চিহ্নিত করার পাশাপাশি এদের সম্পর্কে মানুষকে সচেতন করার জন্যও বিশেষ পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে অপরাধীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোন নম্বর ক্লোন করছে, এ তথ্য আমরা অনেক আগেই জেনেছি।

এসব অপরাধীকে গ্রেফতার করতে দেরি করা হলে এদের অপতৎপরতার কারণে বহু নিরীহ মানুষকে হয়রানির শিকার হতে হবে। কাজেই এসব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ আর এমন অপরাধ করার চেষ্টা না করে।

আধুনিক প্রযুক্তির অপব্যবহারের অনেক ভয়ংকর সংবাদ শোনা যাচ্ছে। বিভিন্ন পাবলিক পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ খুঁজতে গিয়ে বিশেষজ্ঞরা জানতে পেরেছেন, আজকাল অনেক শিক্ষার্থী পড়াশোনার চেয়ে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি সময় প্রদান করে যে, ইন্টারনেট ব্যবহার তাদের নেশায় পরিণত হয়েছে।

মোবাইল ফোনসহ সব ধরনের আধুনিক প্রযুক্তি ইন্টারনেটের অপব্যবহার বৃদ্ধির কারণে সামাজিক অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না