ফুলের মালায় বরণ করা হলো বিশ্বজয়ীদের
বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক:বীরের বেশে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখানো দলকে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত করা হয়েছে।
বিকেল ৪.৪৫ মিনিটের দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশের যুবারা। সঙ্গে ছিলেন কোচিং স্টাফরাও। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ও বিসিবির কর্মকর্তারা।
বিমান থেকে নামার পর বিশ্বজয়ী ক্রিকেটারদের একে একে ফুলের মালা পরিয়ে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। ক্রিকেটারদের চোখেমুখেও বিশ্বজয়ের উচ্ছ্বাস দেখা যাচ্ছিল।
বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনায় সিক্ত করার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিসিবির বিশেষ ‘চ্যাম্পিয়ন বাস’-এ করে নিয়ে যাওয়া হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেবেন আকবর আলিরা।





নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 