শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সমর্থকদের এমন ভালোবাসা পাব ভাবিনি- আকবর
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » সমর্থকদের এমন ভালোবাসা পাব ভাবিনি- আকবর
১৭৫৭ বার পঠিত
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমর্থকদের এমন ভালোবাসা পাব ভাবিনি- আকবর

---বিবিসি২৪নিউজ:বাংলাদেশের ক্রিকেটে এমন সাফল্য আর আসেনি। প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট জিতেছে বাংলাদেশের যুবারা, সেটাও আবার দক্ষিণ আফ্রিকার বিরূপ কন্ডিশন থেকে।দেশে ফেরার পর এই বিশ্বজয়ী যুবাদের বর্ণাঢ্য সংবর্ধনা তো প্রাপ্যই। বাংলাদেশ যুব দলের অধিনায়ক আকবর আলিও জানতেন, দেশের মাটিতে সংবর্ধনা পাবেন। কিন্তু সমর্থকদের উচ্ছ্বাসটা যে এতটা হবে, ভাবেননি তারা।

আজ (বুধবার) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে বিশ্বজয়ী যুব দল। তার আগে থেকেই লোকে লোকারণ্য হয়ে ওঠে বিমানবন্দর এলাকা। শুধু বিমানবন্দর এলাকাই নয়, হাজার হাজার ক্রিকেট সমর্থক বিকেল ৪টা থেকে অবস্থান নেয় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম এলাকায়, বিশ্ববিজয়ী বীরদের বরণ করে নেয়ার জন্য।

বিশ্বচ্যাম্পিয়ন লেখা ব্যানারে মোড়ানো বাসে বিমানবন্দর থেকে আকবর আলিদের নিয়ে আসা হয় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তার আগেই মিরপুর-১০ নম্বর থেকে ২ নম্বর পর্যন্ত এবং স্টেডিয়ামের সামনের এলাকায় অন্তত হাজার দশেক মানুষ ব্যানার, ফেস্টুন, জার্সি এবং জাতীয় পতাকা হাতে নিয়ে অপেক্ষমাণ বিশ্বজয়ী বীরদের বরণ করে নেয়ার জন্য। তারা সবাই চিৎকার করে আকবরদের অভিনন্দন জানাচ্ছিলেন।

আকবর-ইমন-রাকিবুলরা স্টেডিয়ামে প্রবেশ করার পরপরই উপচে পড়া ভিড় সামলাতে পারেনি পুলিশ। হুড়মুড়িয়ে দর্শকরা প্রবেশ করে স্টেডিয়াম চত্বরে। এ সময় অন্তত আড়াই থেকে তিনশ মোটরসাইকেল শোভাযাত্রাও প্রবেশ করে স্টেডিয়ামের মূল চত্বরে।

দর্শক-সমর্থকদের এমন উচ্ছ্বাস দেখে রীতিমত বিস্মিত অধিনায়ক আকবর আলি। সংবাদ সম্মেলনে যুব দলের অধিনায়ক বলেন, ‘দেশে ফেরার পর কিছু একটা হবে জানতাম। কিন্তু এমন সাড়া পড়বে ভাবিনি, যা হয়েছে, যে সাড়া পড়েছে, যে পরিমাণে ভালোবাসায় সিক্ত হলাম, উল্লাস-উচ্ছ্বাস দেখলাম, রাস্তায় লাখ লাখ মানুষের ভিড়- এটা অবিশ্বাস্য। এতটা ভাবিনি। একদমই অন্যরকম লাগছে। এবং আমার বিশ্বাস- এই অর্জন এবং সর্বস্তরের মানুষের ভালোবাসা এবং আবেগ উচ্ছ্বাস ও সমর্থন ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।’

আগেই জানা, বিশ্বজয়ী যুব দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা ২-৩ দিনের মধ্যেই হওয়ার কথা ছিল। তবে ক্রিকেটাররা বলছেন, এখন তারা আগে পরিবারের সঙ্গে দেখা করতে চান। তাই সংবর্ধনা অনুষ্ঠানের দিনক্ষণ কয়েক দিন পর ঠিক করা হবে।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প