শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মালিতে ফুলানি গ্রামে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ‘নিহত ২১’
প্রথম পাতা » আফ্রিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মালিতে ফুলানি গ্রামে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ‘নিহত ২১’
১৩৮৬ বার পঠিত
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মালিতে ফুলানি গ্রামে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় ‘নিহত ২১’

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:মালিতে ফুলানি পশুপালকদের একটি গ্রামে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত ২১ জন নিহত কিংবা নিখোঁজ হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছে।গত বছরের মার্চে এ ওগোসাগু গ্রামেই ডনজো শিকারীদের ঐতিহ্যবাহী পোশাক পরা সশস্ত্র ব্যক্তিদের হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হয়েছিল।

শুক্রবার স্থানীয় সময় সকালে হওয়া হামলাটি কারা করেছে সরকারের বিবৃতিতে তা বলা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওগোসাগু গ্রামের নিকটবর্তী শহর বাঙ্কাসের মেয়র মৌলায়ে গুইন্দো হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন।

অন্যদিকে ফুলানি পশুপালকদের সংগঠন তাবিতাল পালাক্কুর নেতা হামাদৌ ডিকো নিহতের সংখ্যা অন্তত ২২ বলে দাবি করেছেন।

“তারা (সশস্ত্র গোষ্ঠী) এসে যা কিছু নড়তে দেখেছে, সবকিছুকে লক্ষ্য করে গুলি চালিয়েছে,” বলেছেন তিনি।

ওগাসোগুর কাছে মালির সামরিক বাহিনীর একটি অস্থায়ী ঘাঁটি ছিল; সেখান থেকে সৈন্যদের সরে যাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ হামলা হয়েছে বলে গুইন্দো এবং নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক কর্মকর্তা জানিয়েছেন।

মালির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, হামলা ঠেকাতেই সৈন্যদের মোতায়েন করা হয়েছিল। সৈন্যরা ঘাঁটিটি থেকে সরে গিয়েছিল কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতিও জানিয়েছেন তিনি।



এ পাতার আরও খবর

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে: আইএসপিআর
গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেপ্তার
ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা ঢাকায় দূতাবাস স্থাপন দ.আফ্রিকার শ্রমবাজারের নতুন সম্ভাবনা
পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী
সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর বিমান হামলা চালিয়েছে
নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত নাইজেরিয়া সেনা ঘাঁটিতে আইএসআইএলের হামলা, ২০ সেনা নিহত
কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে কঙ্গোতে মাঙ্কিপক্সে মৃতের সংখ্যা ৫৭০ ছাড়িয়েছে
নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত নাইজেরিয়ায় স্কুলভবন ধসে পড়ে ২২ শিক্ষার্থী নিহত

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?