রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » সৌদি জঙ্গিবিমান ভূপাতিত করার ভিডিও প্রকাশ করল ইয়েমেন
সৌদি জঙ্গিবিমান ভূপাতিত করার ভিডিও প্রকাশ করল ইয়েমেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধারা গুলি করে একটি সৌদি জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করার ভিডিও প্রকাশ করেছে। শনিবার তারা প্রথম জানিয়েছিল, ইয়েমেনের জাওফ প্রদেশের আকাশে শুক্রবার তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সৌদি আরবের একটি টর্নেডো যুদ্ধবিমান ভূপাতিত করেছে।আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, শুক্রবার রাতে সৌদি সীমান্তবর্তী জাওফ প্রদেশে জঙ্গিবিমানটি বিধ্বস্ত হয়। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিমানটি নামানো হয়েছে বলেও তিনি জানান।
শনিবার ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশনে জঙ্গিবিমানটি ভূপাতিত করার ভিডিও প্রচারিত হয়। টিভি চ্যানেলটি বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষের ভিডিও’ও প্রচার করেছে।
শুক্রবার জঙ্গিবিমানটি ভূপাতিত হওয়ার পর সৌদি সেনারা ওই এলাকায় বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ বেসামরিক নাগরিককে হত্যা করে।
এর আগে, ২০১৮ সালের জানুয়ারি মাসে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট সৌদি আরবের একটি টর্নেডো জঙ্গিবিমান ও একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে। এছাড়া, বিগত বছরগুলোতে তারা সৌদি আরবের অসংখ্য ড্রোন ও বেশ কিছু হেলিকপ্টার মাটিতে নামিয়েছে। সূত্র: পার্সটুডে




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 