সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মসজিদে ট্রাম্প কন্যা ইভাঙ্কা
মসজিদে ট্রাম্প কন্যা ইভাঙ্কা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইভাঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা। বাবা প্রেসিড্টন্ট নির্বাচিত হওয়ার পর থেকে মার্কিন সরকারে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে।নারীর ক্ষমতায়ন বিষয়ক ‘গ্লোবাল উইমেন্স ফোরাম’ উপলক্ষে শনিবার দুবাই পৌঁছান ইভাঙ্কা।
পরদিন রবিবার মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর মসজিদ আবুধাবির শেখ জায়েদ গ্রান্ড মসজিদ দেখতে যান তিনি।
এ সময় তার পরনে ছিল লম্বা গাউনের মতো আরবের ঐতিহ্যবাহী পোশাক। মাথায় কালো হিজাব। ভক্তি-শ্রদ্ধার আতিশয্যে খালি পায়ে মসজিদে প্রবেশ করেন ট্রাম্প কন্যা।
নিজে ইহুদি ধর্মাবলম্বী হলেও পুরোদস্তুর মুসলিম নারীর মতোই ঘুরে ঘুরে দেখেন মসজিদের নান্দনিক সৌন্দর্য। ছুঁয়েও দেখেছেন নকশি দেয়ালগুলো। সূত্র: রয়টার্স




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 