শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে
৯৬১ বার পঠিত
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রদ্ধা জানাতে পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:মাতৃভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রীতির বার্তা নিয়ে পশ্চিমবঙ্গ থেকে এসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন ‘শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ’। ২১ ফেব্রুয়ারি রাত তিনটার দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে বাংলা ভাষাকে ভালোবেসে ফুল দিতে এসেছেন তারা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ২১ ফেব্রুয়ারিতে ফুল দিতে এসেছেন তারা।

শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের সভাপতি সুভাষ দেবনাথ বলেন, এই মহান দিবসের শহীদদের শ্রদ্ধা জানাতে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আমাদের ভাষা, সংস্কৃতি একই। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই।

শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় কালের কণ্ঠকে বলেন, আমাদের মাতৃভাষা বাংলা। আমরা জন্ম থেকেই বাংলা ভাষায় কথা বলি। আমরা নদীয়া থেকে বাংলাদেশে এসেছি বাংলা ভাষার জন্য জীবন দেওয়া মহান বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে।

তিনি বলেন, যারা এই বাংলা ভাষার আন্দোলনে শহীদ হয়েছিলেন, ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আমরাও বাংলা ভাষায় কথা বলি। কাঁটাতারের বেড়া দিয়ে আমাদেরকে আলাদা করে দিলেও আমাদের ভাষা সংস্কৃতি এক। বাংলায় কথা বলে আমরা গর্ববোধ করি। সারা পৃথিবীব্যাপী আমরা এই ভাষায় কথা বলতে চাই। বাংলা আমাদের অহংকার ও গর্বের ভাষা হয়ে থাকবে।

এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের মূল বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ। পরে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে মানুষের ঢল নামে। একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প