শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | আনন্দ-বিনোদন | প্রিয়দেশ » সালমান শাহের মৃত্যু আত্মহত্যাজনিত- পিবিআই
প্রথম পাতা » আইন-আদালত | আনন্দ-বিনোদন | প্রিয়দেশ » সালমান শাহের মৃত্যু আত্মহত্যাজনিত- পিবিআই
২৬২৬ বার পঠিত
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সালমান শাহের মৃত্যু আত্মহত্যাজনিত- পিবিআই

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:নিজের বাসায় সালমান শাহের মরদেহ উদ্ধার হওয়ার পর প্রথমে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী (প্রয়াত)। পরে সেই মামলাটি দুই দফায় তদন্ত করে ডিবি। ডিবির তদন্তের পর সেটি হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান কমরউদ্দিন আহমদ। তখন আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।তাদের কার্যক্রমের পর মামলাটির বিচার বিভাগীয় তদন্ত হয়। এরপর এর তদন্তভার যায় র‌্যাবের কাছে। আদালতের নির্দেশে মাঝপথে র‌্যাবের তদন্ত বন্ধ হলে মামলাটির দায়িত্ব বর্তায় পিবিআইয়ের ওপর। ডিবি, সিআইডি এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষ তদন্তের ফলাফলে যে কথা বলেছিল, সবশেষ তদন্ত সংস্থা পিবিআইও সেই একই কথাই বললো; সালমানের মৃত্যু আত্মহত্যাজনিত। তিনি হত্যাকাণ্ডের শিকার হননি। পারিবারিক কলহ এবং পুঞ্জীভূত অভিমানই তাকে ঠেলে দিয়েছে আত্মহত্যার দিকে।

সবশেষ পুনঃতদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের কার্যক্রম ও প্রাপ্তি নিয়ে তৈরি করা প্রতিবেদন সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে উপস্থাপন করে। রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দফতরে এ সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্থার প্রধান বনজ কুমার মজুমদার। এসময় পিবিআইয়ের অন্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বনজ কুমার বলেন, পিবিআই চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর বিষয়ে রুজুকৃত অপমৃত্যু মামলাটির তদন্ত শেষ করেছে। তিন বছর দুই মাসের তদন্তে প্রমাণিত হয়েছে, চিত্রনায়ক সালমান শাহ খুন হননি, তিনি আত্মহত্যা করেছেন।

সংবাদ সম্মেলনে পিবিআইয়ের উপস্থাপিত ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে পুরো ঘটনার তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।প্রতিবেদনে সালমান শাহের মরদেহ উদ্ধার-পরবর্তী ঘটনার বিষয়ে বলা হয়, সালমান শাহের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী পুলিশকে জানান, সেদিন (১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার নিউ ইস্কাটন রোডের ১১/বি ইস্কাটন প্লাজার বাসায় তার ছেলের সাথে দেখা করতে যান তিনি। সেখানে গিয়ে সালমান ঘুমাচ্ছেন শুনে তিনি ফিরে যান। বেলা সাড়ে ১১টার দিকে চলচ্চিত্র প্রোডাকশন ম্যানেজার সেলিম তাকে ফোন করে জানান, সালমানের যেন কী হয়েছে এবং তাকে দ্রুত ওই বাসায় যেতে বলেন। তখন তিনি তার স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে দ্রুত ওই বাসায় গিয়ে দেখেন, সালমান তার শয়নকক্ষে মরার মতো পড়ে রয়েছেন।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না