মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়া গ্রেফতার- কাদের
প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়া গ্রেফতার- কাদের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন গ্রেফতার করে পাপিয়াকে শাস্তি দিতে। দলীয় কর্মীদের শাস্তি দেওয়ার সৎ সাহস একমাত্র শেখ হাসিনারই রয়েছে। সুতরাং অপরাধ করে পার পাবে, এটা ভাবার কোনো কারণ নেই।
আজ বেলা সোয়া ৩টায় রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপিও তো ক্ষমতায় ছিল, তাদের নেতাকর্মীরা কত লুটপাট ও দুর্নীতি করেছে, কিন্তু কোনো অপকর্মের জন্য বিএনপি নেতা-কর্মীদের শাস্তি দিয়েছে, এ নজির নেই। এ সৎ সাহস তাদের নেই, এ সৎ সাহস একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে।
‘অপরাধ করলে যে নিজ দলের লোকদেরও শাস্তি দেওয়া হয়-শেখ হাসিনা এর উদাহরণ সৃষ্টি করেছেন।’
কাদের বলেন, বিএনপি সন্ত্রাস দুর্নীতির জন্য কাউকে শাস্তি দেয়নি। কঠোর শাস্তি আমরাই দিই। আর অভিযোগ নানা বিএনপির স্বভাব, এটাই তাদের রাজনীতি।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 