মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরাক নিজেকে রক্ষা করতে সক্ষম- ইরান
ইরাক নিজেকে রক্ষা করতে সক্ষম- ইরান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ইরাকে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি বলেছেন, বিদেশীদের উপস্থিতি কিংবা কথিত আন্তর্জাতিক জোটের সাহায্য ছাড়াই ইরাক নিজেকে রক্ষা করতে সক্ষম।ইরাকের সাবেক রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুহাম্মদ বাকের আল-হাকিমের এক স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে ইরানের রাষ্ট্রদূত একথা বলেন।
তিনি বলেন, মার্কিন সেনাসহ বিদেশি যেকোনো বাহিনীর সাহায্য ছাড়া ইরাকের জনগণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম। আমেরিকার ঘাঁটি যেখানে রয়েছে সেই জাতির জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি এবং দুঃখ-দুর্দশা বয়ে আনার জন্য আর কিছুর প্রয়োজন নেই।
ইরাজ মাসজেদি বলেন- মূসা সাদর, আয়াতুল্লাহ হাকিম, জেনারেল সোলাইমানি এবং আল-মুহান্দিসের মতো শহীদদের রক্ত আমেরিকার বিরুদ্ধে মনোবল দৃঢ় করবে।
লেফটেন্যান্ট জেনারেল সোলাইমানি এবং আবু মাহদি আল-মুহান্দিস ছিলেন সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের যোগ্য সঙ্গী এবং আজকে ইরাকের পুনর্গঠনের সময় ইরান তার পাশে দাঁড়িয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 