শিরোনাম:
●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ●   সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন ●   বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ ●   আর্থিক সংকটের মুখে জাতিসংঘ ●   সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার ●   দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ ●   ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ●   নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২

BBC24 News
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি
প্রথম পাতা » খেলাধুলা | শিরোনাম | সাবলিড » অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি
১৬০৮ বার পঠিত
বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:টানা ৬ বছর ধরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতেই তার অধিনায়ক ক্যারিয়ারের ইতি ঘটছে। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হবে দুদলের লড়াই। এর আগে বৃহস্পতিবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে খোদ তিনি নিজেই এ বার্তা দিলেন।অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো নিয়ে মাশরাফি বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেই হবে অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। তবে খেলা চালিয়ে যাব আমি। খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করব। আজ সকালেই এ সিদ্ধান্ত নিয়েছি। পেশাদারিত্বের জায়গা থেকেই এমন সিদ্ধান্ত আমার।

কেন এভাবে হুট করে সরে যাওয়া? এর জবাবও দিয়েছেন তিনি। ম্যাশ বলেন, এ মুহূর্তে ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছে বিসিবি। নতুন অধিনায়ক সেট করতে চাচ্ছে তারা। এ সিদ্ধান্তে আমি বোর্ডের সঙ্গে একমত। তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালাম।

বাংলাদেশের হয়ে ২০১০ সালে ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন মাশরাফি। তবে লম্বা ইনজুরির কারণে দল থেকে ছিটকে যাওয়ায় অধিনায়কত্ব হারান তিনি। ২০১৪ সালে আবার নেতৃত্বে ফেরেন নড়াইল এক্সপ্রেস। এ জিম্বাবুয়ের বিপক্ষেই। সেই তাদের বিরুদ্ধেই দলনায়ক হিসেবে ক্যারিয়ারের সমাপ্তি টানছেন তিনি।

মাশরাফিই বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন। তার অধীনে এখন পর্যন্ত ৮৭টি ওয়ানডে খেলেছে তারা। সর্বোচ্চ ৪৯টি ম্যাচে জয় পেয়েছেন টাইগাররা। ডানহাতি পেসারের নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপের (২০১৫) কোয়ার্টার ফাইনালে খেলেন লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে জায়গা করে নেয় তারা। মাশরাফির নেতৃত্বেই ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে ওডিআই সিরিজ হারায় বাংলাদেশ।



আর্কাইভ

নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি