শনিবার, ৭ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ » ২ সন্তানকে গলা কেটে হত্যার পর নিজের শরীরে আগুন দিল মা!
২ সন্তানকে গলা কেটে হত্যার পর নিজের শরীরে আগুন দিল মা!
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:রাজধানীর খিলগাঁওয়ের একটি বাড়ি থেকে দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আর অগ্নিদগ্ধ অবস্থায় তাদের মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার সকালে খবর পেয়ে পুলিশ দক্ষিণ গোড়ানের একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে।
নিহতরা হলেন- জান্নাতুল ফেরদৌস (১১) ও আলভী (৮)।
পুলিশ বলছে, পপি নামের এক নারী তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।
অগ্নিদগ্ধ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খিলগাঁও থানার ওসি জানান, শুক্রবার রাতের কোনো এক সময়ে পপি তার দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় পপিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।




৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম 