শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৯ মার্চ ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » আইন মন্ত্রণালয়ে খালেদার মুক্তির আবেদন
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » আইন মন্ত্রণালয়ে খালেদার মুক্তির আবেদন
১৪৪৯ বার পঠিত
সোমবার, ৯ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইন মন্ত্রণালয়ে খালেদার মুক্তির আবেদন

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাময়িক কারামুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া চিঠি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।আজ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এর আগে গত বুধবার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কারামুক্তি চেয়ে তার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি চিঠি দেন। তবে চিঠিতে প্যারোলের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

চিঠিতে শামীম ইস্কান্দার জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে সাময়িক মুক্তি দেওয়া হোক। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

সূত্র জানায়, ওই চিঠিতে প্যারোলের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু লেখা হয়নি। তবে উন্নত চিকিৎসার জন্য সাময়িকভাবে মুক্তি চাওয়া হয়েছে। খালেদা জিয়ারও সম্মতি রয়েছে এতে।

খালেদা জিয়ার ব্যক্তিগত একজন কর্মকর্তা জানান, শামীম ইস্কান্দার নিজেই মন্ত্রণালয়ে গিয়ে চিঠিটি দিয়ে এসেছেন। চিঠিতে কি লেখা হয়েছে, সেটা তিনি জানেন না।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আবেদন করা হয়েছে তাতে কী আছে তা জানা নেই।

তিনি আরও বলেন, এ বিষয়টি সম্পূর্ণ তার ও তার পরিবারের ব্যাপার। সেক্ষেত্রে আমরা এখন কিছু বলতে চাই না। তবে দলের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না