রবিবার, ১৫ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » করোনা আতঙ্কে প্রাসাদ ছাড়ছেন ব্রিটেনের রাণী
করোনা আতঙ্কে প্রাসাদ ছাড়ছেন ব্রিটেনের রাণী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৫২টি দেশ ও অঞ্চলে হানা দেয় করোনা। এদিকে, করোনা আতঙ্কে বাকিংহাম প্যালেস ছাড়ছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ।
স্বামী প্রিন্স ফিলিপসহ উইন্ডসর ক্যাসেলে যেয়ে বসবাস শুরু করতে যাচ্ছেন তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে খারাপ হলে নরফোকের সান্দিরিঘামের কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাণী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ।
জানা যায়, সুস্থ আছেন রাণী এলিজাবেথ। করোনায় আক্রান্ত হওয়ার কোনো ধরনের লক্ষণ তার মধ্যে প্রকাশ পায়নি। তবুও স্বাস্থ্য নিরাপত্তার খাতিরে বাকিংহাম প্যালেস ছাড়তে চাচ্ছেন তিনি।
এদিকে, রাণীর প্রাসাদ ত্যাগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বাকিংহাম প্যালেসের কর্মীদের মধ্যে। করোনা আতঙ্কে গেল এক সপ্তাহ ধরে বাইরের মানুষের সাথে যে কোনো ধরনের সাক্ষাৎ বন্ধ করেছেন ৯৪ বছর বয়সী রাণী এলিজাবেথ। এর একদিন আগে যুক্তরাজ্যের চেশায়ার, ক্যামডেন শহর সফর বাতিল করেন রাণী।
এছাড়াও যুক্তরাজ্যে নতুন করে ৩৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৪০। অপরদিকে দেশটিতে নতুন করে মারা গেছেন ১০ জন। ফলে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এছাড়া করোনায় আক্রান্ত ১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।




আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ
যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি 