বুধবার, ২৫ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়ার ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
রাশিয়ার ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক.ঢাকা :প্রশান্ত মহাসাগরীয় সুনামি কেন্দ্র বলেছে, রাশিয়ার কুরিল দ্বীপ ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগের পক্ষ থেকে আজ (বুধবার) এই তথ্য দেয়া হয়েছে। ভয়াবহ ভূমিকম্প আঘাত হানলেও সেখানে সুনামির কোনো ঝুঁকি দেখা দেয় নি।
জাপানের সাপোরো শহর থেকে ১,৪০০ কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের ৫৯ কিলোমিটার গভীরে ভূমিকম্প আঘাত হানে। এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাও জানা যায় নি।
ভূমিকম্পের ফলে প্রশান্ত মহাসাগরে সামান্য আকারের ঢেউ সৃষ্টি হয় তবে তা বড় কোনো সুনামির ঝুঁকি তৈরি করে নি। অবশ্য, সংস্থাটি আগে সতর্ক করেছিল যে, এই ভূমিকম্পের কারণে সুনামি দেখা দিতে পারে।কুরিল দ্বীপ নিয়ে জাপান এবং রাশিয়ার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। জাপান মনে করে এটি তার উত্তরাঞ্চলীয় ভূখণ্ড।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 