শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২৭ মার্চ ২০২০
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | শিরোনাম » করোনা রোধের সব কার্যক্রম ও প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন- প্রধানমন্ত্রী
প্রথম পাতা » বিশেষ প্রতিবেদন | শিরোনাম » করোনা রোধের সব কার্যক্রম ও প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন- প্রধানমন্ত্রী
১৭৬০ বার পঠিত
শুক্রবার, ২৭ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা রোধের সব কার্যক্রম ও প্রস্তুতি পর্যবেক্ষণ করছেন- প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ সংবাদদাতা :গত ২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক করোনা মহামারিতে গণভবনে বসেই ভাইরাস মোকাবিলায় সরকারের সব ধরনের কার্যক্রম ও প্রস্তুতি মনিটরিং করছেন তিনি।গণভবনের একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী করোনাভাইরাসের বিস্তাররোধে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন সরকারের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদফতরের শীর্ষ কর্মকর্তাদের। বিভাগীয় হাসপাতালগুলোর খোঁজখবরও রাখছেন তিনি।

করোনাভাইরাসের কারণ কর্মহীন হয়ে পড়া মানুষগুলো যেন খাবার সংকটে না পড়ে সেজন্য তাদের পাশে দাঁড়াতে দলীয় এমপি-মন্ত্রী ও নেতা-কর্মীদের নির্দেশও দিয়েছেন শেখ হাসিনা।

সূত্রটি বলছে, করোনাভাইরাস নিয়ে বিশ্বনেতাদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উদ্বিগ্ন। তিনি সব সময় স্বাস্থ্য অধিদফতর, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। দিচ্ছেন প্রয়োজনীয় দিক-নির্দেশনা। কথা বলেছেন বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গেও। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজখবর রাখছেন তিনি।

গণভবনের ওই সূত্র আরও বলছে, শুধু করোনা পরিস্থিতি নিয়ে নয়, যে কোনো দুর্যোগ মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কথা ভাবেন। তিনি গতকালও (বৃহস্পতিবার, ২৬ মার্চ) গণভবন থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করেছেন। টেলিফোনে সরকারের একাধিক মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দলীয় নেতা-কর্মীর সঙ্গে কথা বলেছেন। দিয়েছেন প্রয়োজনীয় দিক-নির্দেশনা।

চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ লাখের বেশি। মারা গেছেন প্রায় সাড়ে ২৫ হাজার মানুষ। বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ জন, মারা গেছেন ৫ জন।

এ ভাইরাসের বিস্তাররোধে সারাদেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জনগণকে ঘরে রাখার জন্য মাঠে নেমেছে সশস্ত্র বাহিনীও। এই পরিস্থিতিতে জনগণকে কিছু দিক-নির্দেশনা দিয়ে এবং সরকারের নেয়া কার্যক্রমের কথা জানিয়েছেন।



এ পাতার আরও খবর

জাতিসংঘে বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর যত অর্জন জাতিসংঘে বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর যত অর্জন
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
সরকার প্রতিটি গুমের ঘটনা বিচার করবে : প্রধানমন্ত্রী সরকার প্রতিটি গুমের ঘটনা বিচার করবে : প্রধানমন্ত্রী
তারেক রহমানের সফর ঘিরে ভারত এত উদগ্রীব কেন? তারেক রহমানের সফর ঘিরে ভারত এত উদগ্রীব কেন?
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান: ভারতীয় সংবাদমাধ্যম শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান: ভারতীয় সংবাদমাধ্যম
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী
৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?